চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পদত্যাগ করছেন যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২৮ অপরাহ্ণ ১৬, জুলাই ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী পদত্যাগের ঘোষণা দেন, পেছনে 'Getting Britain Moving' লেখা ব্যানার. Channel i News - চ্যানেল আই নিউজ

চার বছর ধরে যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্বরত বেন ওয়ালেস পদত্যাগের ঘোষণা দিয়েছেন। সংবাদমাধ্যম সানডে টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, যুক্তরাজ্যের আগামী নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন না।

রোববার (১৬ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

ব্রিটিশ তিন প্রধানমন্ত্রীর শাসনকালে বেন ওয়ালেস দায়িত্ব পালন করেছেন। শুধু তাই না, রাশিয়া-ইউক্রেন আগ্রাসনে যুক্তরাজ্যের প্রতিক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি।

Banglabid

চলতি বছরের সেপ্টেম্বর মাসে ব্রিটিশ মন্ত্রীসভার পদের পরিবর্তন হতে পারে। ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক মন্ত্রীসভার বেশ কিছু বড় পদে পরিবর্তন আনবেন বলে জানা গেছে। কিন্তু এই পদ পরিবর্তনের তারিখ এখনও জানা যায়নি।

প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী বেন ওয়ালেস জানিয়েছেন, তার পদত্যাগের সিদ্ধান্ত কোনো কর্মক্ষেত্রের চাপ নয়, বরং ব্যক্তিগত। রাজনীতির কারণে তার পরিবারের ওপর পড়া প্রভাবের কারণেই তিনি রাজনীতি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।

সাবেক আর্মি ক্যাপ্টেন বেন ওয়ালেস ২০০৫ সালে ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হন। এর আগে অবশ্য ১৯৯৯ সালে স্কটিশ পার্লামেন্টের সদস্য হওয়ার মাধ্যমে রাজনীতিতে নাম লেখান তিনি। এরপর ২০১৫ সালে তৎকালীন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সরকারের জুনিয়র মন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর ২০১৯ সালে যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী পদে দায়িত্ব পান ৫৩ বছর বয়সী এই রাজনীতিক।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পদত্যাগপ্রতিরক্ষা মন্ত্রীযুক্তরাজ্য
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পিএসসির নতুন চার সদস্যকে শপথ পড়ালেন প্রধান বিচারপতি

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

এসডিজি অর্জনে সমন্বিতভাবে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী

আগস্ট ১১, ২০২৬

আমরা সবাই বাংলাদেশের অধিবাসী, কেউ ‘আদিবাসী’ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ১১, ২০২৬

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ, যা বললেন বাসার

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

দ্বিপাক্ষিক সফর ও ব্রিকস আউটরিচ অধিবেশনে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানাল ভারত

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT