চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৯০০তম গোল করে কান্নায় ভেঙে পড়লেন রোনালদো

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৪৮ পূর্বাহ্ণ ০৬, সেপ্টেম্বর ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A
রোনালদো ৯০০তম গোলের পর কাঁদছেন, ফুটবল মাঠে ব্যথিত ও আবেগপ্রবণ. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্লাব ও আন্তর্জাতিক ফুটবল মিলিয়ে ৯০০ গোল করে ইতিহাস গড়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। অনন্য কীর্তি গড়ার নজির স্থাপন করে কান্নায় ভেঙে পড়েন সিআর সেভেন। তার ইতিহাস গড়া ম্যাচে জয় পেয়েছে পর্তুগাল।

উয়েফা নেশনস লিগে বৃহস্পতিবার রাতে ক্রোয়েশিয়ার বিপক্ষে ২-১ গোলে জিতেছে রবের্তো মার্টিনেজের দল। ম্যাচের শুরুতে এগিয়ে নেয়া ডিফেন্ডার ডিওগো ডালট পরে নিজেদের জালে বল পাঠিয়ে বিপদ আনেন। রোনালদোর অর্জনের রাতে শেষঅবধি আর হতাশ হতে হয়নি পর্তুগিজদের।

ঘরের মাঠে প্রথমার্ধে ৩৪ মিনিটে জালের দেখা পান ৩৯ বর্ষী রোনালদো। জাতীয় দল জার্সিতে টানা পাঁচ ম্যাচ গোলহীন থাকার খরা কাটান। গত জুন-জুলাইয়ে সবশেষ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে কোনো গোল না পাওয়ার হতাশায় পুড়তে হয়েছে এসময় তাকে।

আন্তর্জাতিক ফুটবলে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা রোনালদোর এটি ২১৩তম ম্যাচে ১৩১তম গোল। ক্লাব ক্যারিয়ারে গোল করেছেন আরও ৭৬৯টি। বর্তমান ক্লাব আল নাসেরের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৬৮ গোল রয়েছে তার। রিয়াল মাদ্রিদের হয়ে ৪৫০, ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ১৪৫, জুভেন্টাসের হয়ে ১০১ ও স্পোর্টিং লিসবনের হয়ে ৫ গোল আছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উয়েফা নেশনস লিগপর্তুগালরোনালদোলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

কোরিয়ান অল-স্টারদের হারিয়ে জয়ে ফিরল ম্যানচেস্টার সিটি

আগস্ট ৫, ২০২৬

২০২৯ সালের মধ্যেই ৫.১ ট্রিলিয়ন ডলারে পৌঁছাচ্ছে ভারতের জিডিপি: সীতারামন

আগস্ট ৫, ২০২৬

‘মাঝখানে চোখ হারায় আলিফের মতো কর্মীরা’

আগস্ট ৫, ২০২৬

হৃদয়ের ঝোড়ো ফিফটিতে ফাইনালে জাফনা, বল হাতে উইকেট পেলেন সাকিব

আগস্ট ৫, ২০২৬

চলচ্চিত্রে একজন অনন্যা

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT