ইউরো-২০২৪ বাছাইয়ে গত ১১ সেপ্টেম্বর ক্রোয়েশিয়ার বিপক্ষে ঘরের মাঠে খেলেছে আর্মেনিয়া। সেই ম্যাচ নিয়ে আর্মেনিয়া ফুটবল ফেডারেশনের বিপক্ষে তদন্ত ও শাস্তিমূলক ব্যবস্থা নেবে উয়েফা। ক্রোয়েশিয়ার বিপক্ষেও দর্শকদের উস্কে দেয়ার অভিযোগ তুলেছে সংস্থাটি।
ইয়েরেভানের সেই ম্যাচ নিয়ে আর্মেনিয়ার বিপক্ষে পাঁচটি অভিযোগ তুলেছে ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থাটি। অভিযোগ পাঁচটি হল- সাধারণের যাতায়াতের পথ বন্ধ রাখা, রাজনৈতিক উত্তেজক বার্তা দেয়ার চেষ্টা, দেরিতে ম্যাচ শুরু, আতশবাজি ফোটানো এবং প্রধান কোচ অলেক্সন্ডার পেত্রাকভের জন্য দেরিতে শুরু করা।
এছাড়া ক্রোয়েশিয়ান ফুটবল ফেডারেশনের বিরুদ্ধে দর্শকদের উত্তেজিত করার অভিযোগ এনেছে উয়েফা। ইয়েরেভানের ভাজগেন সার্গসিয়ান রিপাবলিকান স্টেডিয়ামে ড্রোন ব্যবহার করে ‘উস্তাশা পতাকা’ উড়ানোর বিষয়টিও ভালোভাবে নেয়নি সংস্থাটি।
ম্যাচে দুদলের দর্শকদের মধ্যে সংঘর্ষ হয়। উয়েফার অনুচ্ছেদ ১৬ অনুযায়ী অপ্রত্যাশিত ব্যবহারের অভিযোগ আনা হয়েছে। ইতিমধ্যে ক্রোয়েশিয়ার ২০ দর্শককে স্টেডিয়ামে নিষিদ্ধ করা হয়েছে অবৈধ উপায়ে টিকিট কেনার জন্য।
উয়েফার শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের বিষয়টিকে অন্তর্ঘাত বলে অভিহিত করছে ক্রোয়েশিয়া।








