চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সহজ প্রতিপক্ষ রিয়াল-ম্যানসিটির, পরীক্ষা বার্সা-অ্যাটলেটিকোর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫০ অপরাহ্ণ ১৮, ডিসেম্বর ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A
ম্যানচেস্টার সিটি ফুটবল দল চ্যাম্পিয়নশিপ ট্রফি জিতেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের চলতি মৌসুমে এবার নকআউট মহারণ। বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, ম্যানসিটি, আর্সেনাল, বায়ার্ন মিউনিখের মতো দলগুলো শেষ ষোলোর প্রতিপক্ষও ঠিক হয়ে গেল। ড্রয়ে তুলনামূলক সহজ প্রতিপক্ষ পেয়েছে রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ ও ম্যানচেস্টার সিটি। তবে পরীক্ষা অপেক্ষায় বার্সা-অ্যাটলেটিকোর।

স্প্যানিশ জায়ান্ট রিয়াল সেরা ষোলোয় লড়বে জার্মান ক্লাব আরবি লেইপজিগের বিপক্ষে। আরেক জার্মান বায়ার্ন লড়বে ইতালির এসএসসি লাসিওর বিপক্ষে। বর্তমান চ্যাম্পিয়ন ম্যানসিটিও পেয়েছে সহজ প্রতিপক্ষ, নেদারল্যান্ডসের ক্লাব এফসি কোপেনহেগেনকে।

পরীক্ষা দিতে হবে অ্যাটলেটিকো মাদ্রিদ ও বার্সেলোনাকে। দুই স্প্যানিশ জায়ান্ট যথাক্রমে প্রতিপক্ষ পেয়েছে দুই ইতালিয়ান ক্লাব ইন্টার মিলান ও এসএসসি নাপোলিকে।

সোমবার বাংলাদেশ সময় বিকেল ৫টায় সুইজারল্যান্ডের নিওনে জমকালো আয়োজনের মধ্য দিয়ে চ্যাম্পিয়ন্স লিগের চলতি মৌসুমের নকআউট পর্বের ড্র হয়েছে। ফেব্রুয়ারির ১৩, ১৪, ২০ ও ২১ তারিখে প্রথম লেগ এবং মার্চের ৫, ৬, ১২ ও ১৩ তারিখে গড়াবে দ্বিতীয় লেগের লড়াই।

নিয়ম অনুযায়ী দ্বিতীয় রাউন্ডে গ্রুপ চ্যাম্পিয়নরা প্রতিপক্ষ পেয়েছে গ্রুপ রানার্সআপদের। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোতে এসেছে বায়ার্ন, আর্সেনাল, রিয়াল, রিয়াল সোসিয়েদাদ, অ্যাটলেটিকো মাদ্রিদ, বরুশিয়া ডর্টমুন্ড, ম্যানসিটি ও বার্সেলোনা। গ্রুপ রানার্সআপ হিসেবে জায়গা করে নিয়েছে এফসি কোপেনহেগেন, পিএসভি আইন্দোভেন, ইন্টার মিলান, প্যারিস সেইন্ট জার্মেইন, লেইপজিগ ও এফসি পোর্তো।

এক নজরে ষোলোয় কে কার প্রতিপক্ষ
বায়ার্ন মিউনিখ-লাসিও
আর্সেনাল-এফসি পোর্তো
রিয়াল মাদ্রিদ-লেইপজিগ
রিয়াল সোসিয়েদাদ-পিএসজি
অ্যাটলেটিকো মাদ্রিদ-ইন্টার মিলান
বরুশিয়া ডর্টমুন্ড-পিএসভি আইন্দোভেন
ম্যানচেস্টার সিটি-এফসি কোপেনহেগেন
বার্সেলোনা-এসএসসি নাপোলি

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্সেনালউয়েফা চ্যাম্পিয়ন্স লিগপিএসজিবার্সেলোনাম্যানসিটিরিয়াল মাদ্রিদলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: মৃত প্রবাসী শাহজাহান পাটোয়ারী

চাঁদপুরে মাদকবিরোধী অভিযানে হামলা, ইটের আঘাতে প্রবাসীর মৃত্যু

আগস্ট ৬, ২০২৬

ভুলের জন্য ক্ষমা চাইলেন ইনফান্তিনো, থাকছেন সভাপতি পদেই

আগস্ট ৬, ২০২৬

২০ আগস্ট দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন

আগস্ট ৬, ২০২৬
ছবি: প্রতিনিধি।

জাতিসংঘের এআই হ্যাকাথনে বিশ্বের সেরা পাঁচে বাংলাদেশের দল

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

জাতিসংঘে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT