চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাঠে মনোযোগ ছিল না রেফারির, বলছেন রিয়াল কোচ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫৪ অপরাহ্ণ ১০, মে ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

চ্যাম্পিয়ন্স লিগে সেমিফাইনালের প্রথম লেগে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটির লড়াইয়ে ফলাফল অমীমাংসিত থেকেছে। দুদলের ড্রয়ের ম্যাচে জয় না পেয়ে রেফারির উপর ক্ষোভ ঝেড়েছেন কার্লো আনচেলত্তি। রিয়াল কোচের দাবি, ম্যাচে খুব একটা মনোযোগী ছিলেন না পর্তুগিজ রেফারি আর্তুর সোয়ার্স ডিয়াস।

সান্তিয়াগো বার্নাব্যুতে মঙ্গলবার রাতে ১-১ গোলে ড্র করেছে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি। প্রথমার্ধে গোল করেন রিয়ালের ব্রাজিলীয় ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র। পিছিয়ে পড়া ম্যানসিটিকে দারুণ এক গোলে সমতায় ফেরান মিডফিল্ডার কেভিন ডি ব্রুইন।

সমতায় ফেরা ডি ব্রুইনের গোলটি নিয়েই উঠেছে বিতর্ক। আক্রমণের সময় ডি ব্রুইন যখন বল পেয়েছেন, সেসময় বল মাঠের বাইরে চলে গিয়েছিল বলে দাবি রিয়াল বসের।

আনচেলত্তির সে প্রসঙ্গে বলেছেন, ‘দেখে মনে হচ্ছিল বল লাইনের বাইরে চলে গেছে। এটা আমি বলছি না, প্রযুক্তি বলছে। আমি তাতে অনেকবেশি অবাক হয়েছি। এর আগে আরও একটি কর্নার ছিল যা রেফারি দেননি। আরও ছোটখাটো অনেক বিষয় ছিল। রেফারি মাঠে মনোযোগী ছিলেন না।’

ম্যাচে বেশিরভাগ সময় ডাগআউটের সামনে বেশ শান্তই ছিলেন ইতালিয়ান এ কোচ। এক পর্যায়ে কোনো এক বিষয়ে রেফারির সঙ্গে জড়ান বিতর্কে। সেসময় আনচেলত্তিকে হলুদ কার্ড দেখান রেফারি। ৬৩ বর্ষী কোচ পরে বলেছেন, ‘‘সে আমাকে হলুদ কার্ড দেখাল। তখন আমি বলেছিলাম, ‘মাঠের মধ্যে যারা আছে ওদেরকে দাও, এটি মাঠের বাইরের জন্য নয়।’ কারণ খেলোয়াড়রা মাঠে বেশি কার্ড পাওয়ার যোগ্য ছিল, মাঠের বাইরে নয়।’’

গোল সমতায় ম্যাচ শেষ হওয়ায় ফলাফলের জন্য অপেক্ষা করতে হচ্ছে আগামী ১৭ তারিখ পর্যন্ত। ম্যানসিটির মাঠ ইতিহাদ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১টায় হবে ফিরতি লেগের ম্যাচটি। দ্বিতীয় লেগের লড়াইয়ে যে জিতবে, চলে যাবে ফাইনালে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আনচেলত্তিচ্যাম্পিয়ন্স লিগডি ব্রুইনভিনিসিয়াসম্যানসিটিরিয়াললিড স্পোর্টসহালান্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

জন্মদিনে চ্যানেল আইয়ের উপহার পেয়ে অবাক পূর্ণিমা

জুলাই ১১, ২০২৬

আয়াতুল্লাহ খামেনিকে উৎসর্গ করে আদনান সামির চার গান

জুলাই ১১, ২০২৬

আর্জেন্টিনা–সুইজারল্যান্ড ম্যাচ পরিচালনা করবেন পর্তুগিজ রেফারি

জুলাই ১০, ২০২৬

মাগুরায় অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট আমিনুল ইসলাম গ্রেফতার

জুলাই ১০, ২০২৬

চ্যানেল আই প্রাঙ্গণে বিশ্বকাপের উন্মাদনায় অংশ নিলেন রাবির শিক্ষক-শিক্ষার্থীরা

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT