বরেণ্য সংস্কৃতিজন, কিংবদন্তি রবীন্দ্রসঙ্গীত শিল্পী, সঙ্গীত গুরু এবং বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সাবেক সভাপতি কলিম শরাফী-এর শততম জন্মবার্ষিকী আগামীকাল বুধবার ৮ মে।
এই গুণিজনের জন্মশতবার্ষিকী উদযাপনে বুধবার বিকাল সাড়ে ৫টায় শিল্পকলা একাডেমির সঙ্গীত ও নৃত্যকলা মিলনায়তনে উদীচী আয়োজন করেছে আনন্দ অনুষ্ঠান।
অনুষ্ঠানে গান, নাচ, আবৃত্তির মাধ্যমে কলিম শরাফী-এর জন্মশতবর্ষ উদযাপন করা হবে। এছাড়া, কলিম শরাফী-এর জীবন, কর্ম ও আদর্শ নিয়ে আলোচনা করবেন বিশিষ্টজনরা।
উদীচী কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিবর্গ।








