চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পদ্মা সেতুতে পৌঁছানোর সহজ সমাধান উবার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৩৩ অপরাহ্ণ ১০, জুন ২০২২
তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল
A A

স্বপ্নের পদ্মা সেতু এখন বাস্তবে রূপ নিয়েছে। জুনের ২৫ তারিখ উদ্বোধন হতে যাচ্ছে এই সেতুর। এই দিনটির প্রতীক্ষায় ছিল কোটি মানুষ। দেশের দীর্ঘতম এই সেতু চালু হওয়ার ফলে বিভিন্ন জেলার মধ্যে ভ্রমণ অনেক সহজ হয়ে উঠবে।

অন্য সবার মতো ব্যাংকার ইকবালও পদ্মা সেতু নিয়ে আনন্দিত। তার স্ত্রী শামাও এই সেতুতে ভ্রমণের জন্য মুখিয়ে আছেন। এই দম্পতির নিজেদের গাড়ি নেই। তবে প্রতিদিনের যাতায়াতের জন্য ইকবাল ভরসা রাখেন উবার মটো-র ওপর। উবার মটো ব্যবহার শুরু করার পর তার অফিস যাত্রা এখন আগের তুলনায় অনেক সহনীয় হয়ে উঠেছে। পরে ইকবাল দেখলেন, শহরের ভেতরে ও বাইরে চলাফেরার জন্য উবার অ্যাপে আরও অনেক ধরনের রাইড আছে।

তিনি জানতে পারলেন, উবার রেন্টাল ও উবার ইন্টারসিটি এক্সএল-এর মাধ্যমে তিনি বন্ধু ও পরিবারের সদস্যদের নিয়ে শহরের বাইরে যেতে পারবেন। তাই ইকবাল আর শামা ভাবলেন মাওয়ার ইলিশ আর পদ্মা সেতুতে সেলফি তোলার এই সুযোগ ছাড়াটা উচিত হবে না।

ইকবাল বলেন, “পরিবারের সাথে বেড়াতে যাওয়ার জন্য নিজের গাড়ি থাকাটা এখন আর জরুরি নয়। গাড়ি পার্ক করার ঝামেলা গ্যাস স্টেশনের লম্বা লাইন কেউই পছন্দ করে না। শহরের বাইরে কোথাও যেতে হলে আমি সবসময় উবার ডেকে নিই।”

শামা বলেন, “পদ্মা সেতুতে বেড়াতে যাওয়ার জন্য আমি আমার বাবা-মা ও স্বশুর-শাশুড়িকেও আমন্ত্রণ জানিয়েছি। দীর্ঘ ট্রিপের জন্য উবার রেন্টাল চমৎকার।”

উবার রেন্টাল আপনি ভাড়া করতে পারেন ঘণ্টা হিসেবে। একটি গাড়ি ভাড়া করে আপনি একাধিক জায়গায় যেতে পারেন। উবার এক্সএল রেন্টালও ঘণ্টা হিসেবে ভাড়া করা যায়, তবে পার্থক্য হলো এটিতে আরও বেশি সংখ্যক মানুষ চড়তে পারেন। ঢাকার বাইরে কোথাও যাওয়ার জন্য উবার ইন্টারসিটি চমৎকার। বাংলাদেশের ৬৪টি জেলায় এই সার্ভিস চালু আছে। পরিবার বা বন্ধুদের বড় দল নিয়ে বেড়াতে চাইলে আছে উবার ইন্টারসিটি এক্সএল।

Reneta

উবার ব্যবহার করলে আপনাকে যাতায়াত নিয়ে দুশ্চিন্তা করতে হবে না। তো, আর অপেক্ষা কীসের? আপনার ফোন হাতে নিন আর একটি মাত্র ট্যাপের মাধ্যমে চলে যান আপনার পছন্দের গন্তব্যে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উবারপদ্মা সেতু
শেয়ারTweetPin

সর্বশেষ

বেলজিয়ামের বিপক্ষে জিতে ১৬ বছর পর সেমিফাইনালে স্পেন, প্রতিপক্ষ ফ্রান্স

জুলাই ১১, ২০২৬

স্পেন দূর্গ ভাঙল বেলজিয়াম, প্রথমার্ধে ১-১ সমতা

জুলাই ১১, ২০২৬

জন্মদিনে চ্যানেল আইয়ের উপহার পেয়ে অবাক পূর্ণিমা

জুলাই ১১, ২০২৬

আয়াতুল্লাহ খামেনিকে উৎসর্গ করে আদনান সামির চার গান

জুলাই ১১, ২০২৬

আর্জেন্টিনা–সুইজারল্যান্ড ম্যাচ পরিচালনা করবেন পর্তুগিজ রেফারি

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT