আন্তর্জাতিক

স্কুলে বন্দুক হামলা: শিক্ষককে বাঁচানোর চেষ্টা করেছিল ১০ বছর বয়সী শিক্ষার্থীরা

শিক্ষার্থীরা স্কুলে বন্দুক হামলার শিকার শিশুর জন্য প্রার্থনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শিক্ষার্থীরা স্কুলে বন্দুক হামলার শিকার শিশুর জন্য প্রার্থনা ও সমবেদনা জানাচ্ছে, ছবি তোলা হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসের উভালদে স্কুলে শ্রেণীকক্ষে বন্দুক হামলা সময় ১০ বছর বয়সী শিক্ষার্থীরা স্কুলটির একজন শিক্ষককে বাঁচানোর চেষ্টা করেছিল।

নিউইয়র্ক টাইমস দেশটির জরুরি সেবার টেলিফোনের (৯১১) কল রেকর্ড সূত্রে একটি প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। প্রতিবেদন অনুসারে, খলোই টরেস ছিলেন সেই ছাত্রদের একজন যারা আহত নারী শিক্ষককে দেখাশুনা করছিলেন।

ক্লাসরুমের ভিতরে তালাবদ্ধ অবস্থায় টরেস ৯১১ নাম্বারে ফোন করে জানায়, এখানে অনেকগুলি মৃতদেহ রয়েছে।

“আমি মরতে চাই না, আমার শিক্ষক মারা গেছেন, আমার শিক্ষক মারা গেছেন, অনুগ্রহ করে সাহায্য পাঠান, আমার শিক্ষকের জন্য সাহায্য পাঠান, তিনি গুলিবিদ্ধ কিন্তু এখনও বেঁচে আছেন।’’

কলটি ১২ টা ১০ মিনিটে লগ করা হয়েছিল। ৩৭ মিনিট পরে বন্দুকধারী শ্রেণীকক্ষের ভিতরে গুলি শুরু করে এবং এর কিছুক্ষণ পরেই পুলিশ ক্লাসরুমের দরজা ভেঙে বন্দুকধারীকে হত্যা করে।

খলোই সেই দুই ছাত্রের একজন যারা পাশের দুটি ক্লাসরুমের ভেতর থেকে জরুরি সহায়তা নম্বরে কল করেছিল। সেখানে ১৮ বছর বয়সী বন্দুকধারী সালভাদর রামোস লুকিয়ে ছিল।

আমেরিকার ইতিহাসে সবচেয়ে জঘন্যতম গুলির ঘটনায় ২১ জন নিহত হয়েছে, যাদের মধ্যে ১৯ জনই ছাত্র।

অন্তত ১৪টি সংস্থার অফিসাররা লোকেশনে এসেছিলেন। ভিতরে একটানা গুলির শব্দ শোনা যাচ্ছিল। কিন্তু শ্রেণীকক্ষে প্রবেশ করেননি তারা। ততোক্ষণে ভেতরে আবদ্ধ থাকা এসব শিশুদের কাছ থেকে ৯১১ নাম্বারে কল আসতে শুরু করে।

বিষয়:বন্দুক হামলা যুক্তরাষ্ট্র

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…