চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফাইনালে খেলার লক্ষ্য বাংলাদেশের

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫৬ অপরাহ্ণ ১৭, আগস্ট ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দল ফাইনাল প্রস্তুতি, ট্রফি সামনে, সাংবাদিক ও কোচরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

আগামী রোববার থেকে নেপালে গড়াতে চলেছে ছেলেদের সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ। নেপালের পৌঁছানোর আগে খুব বেশি অনুশীলনেরও সুযোগ পায়নি লাল-সবুজের প্রতিধিনি দল। সবকিছু পেরিয়ে বাংলাদেশ ফাইনালে খেলবে, এমন আশার কথাই জানিয়েছেন বয়সভিত্তিক দলটির প্রধান কোচ মারুফুল হক।

কাঠমান্ডুতে শনিবার সংবাদ সম্মেলনে আসেন ছয় দলের অধিনায়ক ও কোচরা। বাংলাদেশের প্রধান কোচ মারুফুল হক বলেছেন, ‘দেশের অপ্রত্যাশিত কিছু ঘটনার কারণে এখানে আসার আগে আমরা দুই দিন হাতে পেয়েছিলাম অনুশীলনের জন্য। গত আসরে আমরা ফাইনাল খেলেছিলাম। এটা আমাদের জন্য একটা বাড়তি চাপ। তবে যাই হোক এবারও আশা করছি আমরা ফাইনাল খেলব।’

অধিনায়ক মেহেদী হাসান শ্রাবনেরও লক্ষ্য ফাইনালে খেলা। বলেছেন, ‘আমাদের দলের সকল খেলোয়াড়রাই এখন ফিট আছে। চোটজনিত কোনো সমস্যা নেই। ম্যাচ বাই ম্যাচ খেলে ফাইনালে ওঠাই আমাদের মূল লক্ষ্য। সবার প্রত্যাশা এই দলটা ফাইনাল খেলুক এবং চ্যাম্পিয়ন হোক। সবকিছু ঠিক থাকলে ভালো খেলবো এবং চ্যাম্পিয়ন হতে পারবো।’

আসরে স্বাগতিক নেপালসহ অংশ নেবে ছয়টি দল। ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী নেপাল ও শ্রীলঙ্কা। ‘বি’ গ্রুপে লড়বে ভারত, ভুটান ও মালদ্বীপ।

১৮ আগস্ট শ্রীলঙ্কা ও নেপাল ম্যাচ দিয়ে আসর গড়াবে। বাংলাদেশের প্রথম ম্যাচ ২০ আগস্ট, প্রতিপক্ষ শ্রীলঙ্কা। গ্রুপপর্বের শেষ ম্যাচটি খেলবে ২২ আগস্ট নেপালের বিপক্ষে। সবগুলো ম্যাচই বিকেল চারটায় দশরথ স্টেডিয়ামে গড়াবে।

২৫ ও ২৬ আগস্ট সেমিফাইনাল এবং ২৮ আগস্ট ফাইনাল দিয়ে পর্দা নামবে। ম্যাচগুলো বিকেল সাড়ে পাঁচটায় শুরু হবে।

ট্যাগ: অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপনেপালবাফুফেবাংলাদেশমারুফুল হকলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এমপক্স নিয়ে শাহজালাল বিমানবন্দরে সতর্কতা জারি

পরবর্তী

এমপক্স নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা, হটলাইন চালু

পরবর্তী
এমপক্সের লক্ষণ হিসেবে হাতে ফুসকুড়ি দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

এমপক্স নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা, হটলাইন চালু

মাদরাসা ছাত্রের মৃত্যুতে শোক প্রকাশ, পরিবারের পাশে শিক্ষার্থীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ফুটবল খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদরাসা ছাত্রের মৃত্যু

সর্বশেষ

অপরাধ দমনে হাউজিং সোসাইটির নেতাদের সঙ্গে র‍্যাবের টাউন হল মিটিং

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

ফেসবুক লাইভে পুলিশ সদস্যকে মারধর, সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেপ্তার

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ

আগস্ট ৩০, ২০২৬

শুল্কমুক্ত ডুপ্লেক্স বোর্ড চোরাচালানের চেষ্টা, ১০ ট্রাক আটক

আগস্ট ৩০, ২০২৬

‘অস্ত্র আছে’, বাড়ি ঘিরে র‍্যাব-পুলিশ; মিলল না কিছুই

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT