চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আরিফুলের সেঞ্চুরি, যুক্তরাষ্ট্রকে হারিয়ে সুপার সিক্সে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩২ অপরাহ্ণ ২৬, জানুয়ারি ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

ভারতের কাছে হেরে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ শুরু করেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডকে হারিয়ে ঘুরে দাঁড়ায় টাইগার যুবারা। সেই ধারাবাহিকতা বজায় রেখেছে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচেও। যুক্তরাষ্ট্রকে ১২১ রানে হারিয়ে গ্রুপ ‘এ’ থেকে সুপার সিক্স নিশ্চিত করেছে মাহফুজুর রহমান রাব্বির দল।

ব্লুমফন্টেইনে টস জিতে বাংলাদেশকে ব্যাটে আমন্ত্রণ জানায় যুক্তরাষ্ট্র। আগে ব্যাটে নেমে আরিফুল ইসলামের দুর্দান্ত সেঞ্চুরিতে নির্ধারিত ওভার শেষে ৭ উইকেটে ২৯১ রানের সংগ্রহ গড়ে বাংলাদেশ। জবাবে নেমে রাব্বির দুরন্ত বোলিংয়ে ৪৭.১ ওভারে ১৭০ রানে থামে যুক্তরাষ্ট্রের ইনিংস।

ব্যাটে নেমে শুরুটা খুব একটা ভালো হয়নি টাইগার যুবাদের। দলীয় ২৯ রানে ওপেনার আদিল বিনি সিদ্দিক ফিরে যান ২৮ বলে ১৩ রান করে। রান পেলেও ইনিংস বড় করতে পারেননি আরেক ওপেনার আশিকুর রহমান শিবলী ও তিনে নামা চৌধুরী মোহাম্মদ রিজওয়ান। ৪৫ বলে ২৭ রান করে ফিরে যান শিবলী, আর ৪০ বলে ৩৫ রান করেন রিজওয়ান।

৯৪ রানে তিন ব্যাটারকে হারানোর পর আহরার আমিনকে নিয়ে চতুর্থ উইকেট জুটিতে ১২২ রান তোলেন আরিফুল ইসলাম। ৪১.৬ ওভারে দলী ২১৬ রানে আহরার আমিন ফিরে যান। ৪৯ বলে ৪৪ রান করেন তিনি।

সেঞ্চুরি পূর্ণ করে ৪৫.১ ওভারে দলীয় ২৩৭ রানে ফিরে যান আরিফুল। নয়টি চারে ১০৩ বলে ১০৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেন এই মিডলঅর্ডার ব্যাটার। এরপর ঝড় তোলেন মোহাম্মদ শিহাব জেমস। দুটি করে চার ও ছক্কায় ১৭ বলে ৩১ রান করে দলীয় ২৭৩ রানে ফিরে যান তিনি। তার আগে অবশ্য ফিরে যান অধিনায়ক রাব্বি, ৫ বলে ২ রান করে।

পরে শেখ পারভেজ জীবন ও মোহাম্মদ রাফিউজ্জামান রাফি ইনিংস শেষ করেন। জীবন ৭ বলে ১৩ রান ও রাফি ৬ বলে ৭ রান করে অপরাজিত থাকেন।

Reneta

যুক্তরাষ্ট্রের হয়ে আর্য গ্রেগ তিনটি, আরিন নাদকার্নি নেন দুটি উইকেট। এছাড়া পার্থ প্যাটেল ও আতিন্দ্র সুব্রামানিয়ান নেন একটি করে উইকেট।

জবাবে নেমে দলীয় ১১ রানেই প্রথম উইকেট হারায় যুক্তরাষ্ট্র। দ্বিতীয় উইকেট জুটিতে ৭৫ রান তোলেন প্রণভ চেট্টিপালায়াম ও সিদ্ধার্থ কাপ্পা। দলীয় ৮৬ রানে জুটি ভাঙেন আরিফুল। ৪৪ বলে ১৮ রানে ফিরে যান সিদ্ধার্থ।

এরপর ধারাবাহিকভাবে উইকেট হারাতে থাকে যুক্তরাষ্ট্র। দলীয় ৯১ রানে ফিরে যান ওপেনার প্রনভ। ৯০ বলে ৫৭ রান করেন তিনি। যুক্তরাষ্ট্রের ব্যাটারদের মধ্যেই এটাই ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস। এছাড়া উৎকর্ষ শ্রীভাশ্তাভা ৪৯ বলে ৩৭, আমোঘ আরেপাল্লি ২৭ বলে ১৪ ও খুশ ভালালা ১৬ বলে ১২ রান করেন। বাকী ব্যাটারদের কেউই পৌঁছাতে পারেননি দুই অঙ্কের ঘরে।

টাইগার যুবাদের হয়ে অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি নেন ৪ উইকেট। এছাড়া আরিফুল ইসলাম, ইকবাল হোসেন ইমন, শেখ পারভেজ জীবন ও রাফিউজ্জামান রাফি নেন একটি করে উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপআরিফুলবাংলাদেশযুক্তরাষ্ট্ররাব্বিলিড স্পোর্টসসাউথ আফ্রিকা
শেয়ারTweetPin

সর্বশেষ

ঘরের মাঠে বসনিয়ার বিপক্ষে ড্র দিয়ে শুরু কানাডার

জুন ১৩, ২০২৬

যে কারণে কানাডায় ঘানার প্রথম বিশ্বকাপ ম্যাচটি খেলা হচ্ছে না থমাসের

জুন ১৩, ২০২৬

কানাডায় বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে বাংলাদেশকে ভোলেননি সঞ্জয়

জুন ১৩, ২০২৬

বিশ্বকাপ উদ্বোধনীতে শাকিরার পরা কেডস কোন ব্র্যান্ডের, দাম কত?

জুন ১৩, ২০২৬

কানাডায় ঝলমলে আয়োজনে আরেকবার উদ্বোধন হল বিশ্বকাপের

জুন ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT