জনপদ

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু, অনেক মানুষ ঘটনাস্থলে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু, ঘটনাস্থলে অনেক মানুষ উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

টাঙ্গাইলের কালিহাতীতে রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। তবে কোন ট্রেনে কাটা পড়ে তারা নিহত হয়েছেন তা জানা যায়নি।

আজ ৪ জানুয়ারি শনিবার সকালে টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার ধলাটেঙ্গর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেন, ওই এলাকার নিলু মণ্ডল ও তার স্ত্রী কল্পনা রানী মণ্ডল।

নিহতের পরিবারের লোকজন জানান, সকালে উপজেলার রৌহা গ্রাম থেকে ধর্মীয় অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার সময় রেললাইন পার হচ্ছিলেন স্বামী-স্ত্রী। এসময় উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা একটি ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। খবর পেয়ে নিহতদের মরদেহ বাড়িতে নিয়ে যান স্বজনরা। দুপুরে সামাজিক শ্মশানে তাদের দাহ সম্পন্ন করা হয়।

তবে ট্রেনে কাটা পড়ে নিহতের ঘটনায় কোনো তথ্য পাননি বলে জানান যমুনা সেতু পূর্ব ইব্রাহিমাবাদ স্টেশন মাস্টার শাহিন মিয়া।

বিষয়:ট্রেনে কাটা পড়ে মৃত্যু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…