গণঅভ্যুত্থানের দুই বছর: ন্যায়বিচারের অপেক্ষায় নিহতদের স্বজনরা
নিহতদের স্বজনরা গণঅভ্যুত্থানের দুই বছর উপলক্ষে তাদের অনুভূতি প্রকাশ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
দুই বছর পেরিয়েছে। কিন্তু কোনো কোনো ঘরের সময় যেন থেমে আছে সেই রক্তাক্ত আগস্টেই। ঘরের দেয়ালে ঝুলে থাকা একটি ছবি এখনও যেন প্রতিদিন মনে করিয়ে দেয়—যে সন্তান আর কোনোদিন ফিরবে না। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে প্রাণ হারানো স্বজনদের পরিবার বলছে, সময় এগোলেও বিচার এগোয়নি সেই গতিতে। অনেক আসামি এখনও ধরাছোয়ার বাইরে। গণঅভ্যুত্থানে স্বজন হারানো পরিবারগুলোর আজও একটাই প্রশ্ন —যাদের গুলিতে প্রাণ গেল, তাদের বিচার কবে হবে?
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






