এই খবরটি পডকাস্টে শুনুনঃ
কক্সবাজার সদরের দরিয়ানগর এলাকায় নির্মাণাধীন কালভার্টের কাজ করার সময় মাটিচাপায় দুই শ্রমিকের মৃত্যু হয়েছে; এসময় আহত অবস্থায় একজন জীবিত উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (৪ জুন) বেলা ১২ টার দিকে কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের দরিয়ানগর এলাকায় এ ঘটনা ঘটেছে।
নিহত শ্রমিকরা হলেন- চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল এলাকার জাফর আহমেদের ছেলে মোহাম্মদ ইলিয়াসল(২৫) ও একই উপজেলার নাসির আহমেদের ছেলে মোহাম্মদ রাকিব (১৯)। এ ঘটনায় আহত শ্রমিক মোহাম্মদ শাহজাহান (২৭) একই উপজেলার বাসিন্দা।
স্থানীয়দের বরাত দিয়ে কক্সবাজার ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের উপ-পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন জানান, দরিয়ানগরে অবস্থিত ভেটেনারী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যাতায়তের জন্য তৈরী রাস্তার পাহাড়ের পানি চলাচলের ছড়ায় একটি কালভার্ট নির্মাণের কাজ চলছে। বৃহস্পতিবার সকাল থেকে লাকি এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের ১০/১৫ জন শ্রমিক কাজ করছিলেন। পাহাড়ী ছড়ার নিচে অবস্থান নিয়ে নির্মাণাধীন কালভার্টটির দুইপাশের মাটির কাটার কাজ করছিলেন শ্রমিকরা।







