চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রেনের সংঘর্ষ: লালমনিরহাট-বুড়িমারী রুটে ট্রেন চলাচল বন্ধ

মিজানুর রহমান মিজানুর রহমান
৬:২০ অপরাহ্ণ ২৮, জুলাই ২০২৫
- সেমি লিড, জনপদ, লালমনিরহাট
A A
লালমনিরহাটে ট্রেনের সংঘর্ষের কারণে ক্ষতিগ্রস্ত ট্রেনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

লালমনিরহাট রেলওয়ে স্টেশন সংলগ্ন বিডিআর গেটে দুই ট্রেনের সংঘর্ষ ঘটেছে। এতে আন্ত:নগর ‘রংপুর এক্সপ্রেস’এর এমটি রেকারের দুটি বগি উল্টে গেছে।

আজ সোমবার (২৮ জুলাই) দুপুর আড়াইটার দিকে শহরের বিডিআর গেট রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। এতে লালমনিরহাট-বুড়িমারী রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। মুল সড়কে রেলক্রসিংটি হওয়ায় শহরের একমাত্র রাস্তাটির যোগাযোগও বন্ধ হয়ে পড়েছে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

রেলওয়ে কর্তৃপক্ষ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে বুড়িমারী থেকে পার্বতীপুরগামী ৬৬ লোকাল ট্রেনটি লালমনিরহাট রেল স্টেশনে ঢুকেছিল। এসময় বিডিআর গেট রেলক্রসিং এলাকায় অপর একটি রেল লাইনে রংপুর এক্সপ্রেস ট্রেনটি পরিস্কার করার জন্য ঘোরানো হচ্ছিল। সেই মূর্হুতে লোকাল ট্রেনটি সজোরে ধাক্কা দেয় রংপুর এক্সপ্রেসকে। এতে ওই এক্সপ্রেসের দু’টি বগি উল্টে যায়। পরে যৌথ বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। উদ্ধারের কাজ চলমান রয়েছে।

রেলওয়ে ডিএমই লোকো সাজেদুর হাসান নির্ঝর জানান, দুর্ঘটনার কারণ আমরা তদন্ত করে জানাবো। আপাতত যেহেতু বন্ধ রয়েছে রাস্তা সেহেতু জনদুর্ভোগ নিরসনে আমরা কাজ করছি।

ক্ষয়ক্ষতির হিসাব জানতে চাইলে তিনি জানান, দুটি কোচ ও একটি ইঞ্জিনের ক্ষতি হয়েছে। তবে তদন্ত করে ক্ষতির পরিমাণ জানা যাবে।

লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে ম্যানেজার আবু হেনা মোস্তফা আলম জানান, ভুল সিগন্যালের কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে। তদন্তের পর মূল রহস্য জানা যাবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষরংপুর এক্সপ্রেসলালমনিরহাট-বুড়িমারী রুট
শেয়ারTweetPin

সর্বশেষ

‘শেকড়’ শুধু সিনেমা নয়, নিজের ভেতরে ফেরার গল্প: প্রসূন রহমান

জুলাই ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রেলারের বিতর্ক উড়িয়ে নোলানের ‘দ্য অডিসি’র বিশ্বজয়!

জুলাই ৩০, ২০২৬

ফিফার ‘পরিকল্পনা’ বাস্তবায়ন হলে বিশ্বকাপ ‘বয়কট’ করবে উয়েফা

জুলাই ৩০, ২০২৬

রাজধানীতে ডাকাতির সময় নারীকে শ্বাসরোধে হত্যা

জুলাই ৩০, ২০২৬

‘ডিজিটাল রূপান্তরে কোনো প্রান্তিক জনগোষ্ঠী পিছিয়ে থাকবে না’

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT