কিশোরগঞ্জ

ভৈরবে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে বহু হতাহত

ভৈরবে ট্রেনের দুর্ঘটনায় আহত ও হতাহতরা উদ্ধার কাজের সময়. Channel i News - চ্যানেল আই নিউজ

ভৈরবে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় আহত ও হতাহতদের উদ্ধার কাজ চলছে, ব্যাপক জনসমাগম ও ধ্বংসস্তূপ দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

কিশোরগঞ্জের ভৈরবে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় কমপক্ষে ১৭ জন নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন আরও প্রায় অর্ধশতাধিক। 

আজ সোমবার ২৩ অক্টোবর বিকেল পৌনে চারটার দিকে জগন্নাথপুর এলাকায় এ ঘটনা ঘটে। কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জানা গেছে, কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী এগারো সিন্ধু ও ভৈরব থেকে কিশোরগঞ্জের দিকে আসা মালবাহী ট্রেনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে যাত্রীবাহী ট্রেনের বেশ কয়েকটি বগি দুমড়ে-মুচড়ে যায়।

বিষয়:ট্রেন দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ ভৈরব

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…