বান্দরবান জেলার রুমা উপজেলার দূর্গম বাকলাই পাড়া এলাকায় সেনাবাহিনীর অভিযানে কুকি চিন ন্যাশনাল আর্মির দুই জন সশস্ত্র সদস্য গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে।
রোববার ২৮ এপ্রিল দুপুর ১ টায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপির বিষয়টি নিশ্চিত করে।
এর আগে সকালে রেমাক্রী প্রাংসা ইউনিয়নের বাকলাই এলাকায় মরদেহ দুটি পড়ে আছে বলে পুলিশকে খবর দেয় স্থানীয়রা, খবর পেয়ে ঘটনাস্থল থানচি থানার নিকটবর্তী হওয়ায় লাশ গুলো উদ্ধার করে থানচি থানা পুলিশ।
স্থানীয়দের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জসিম উদ্দিন। তিনি জানান, স্থানীয়দের মাধ্যমে দুটি লাশের খবর পেয়েছি, লাশ উদ্ধারে আমরা ঘটনাস্থলে যাচ্ছি। জায়গাটি দূর্গম হওয়ায় পায়ে হেঁটে যেতে হচ্ছে। ঘটনাস্থলে যাওয়ার পর বিস্তারিত জানতে পারব। তাদের গায়ে কেএনএফ এর পোষাক পরিহিত ছিল বলে জানায় স্থানীয়রা।
এর আগে গত ২২ এপ্রিল রুমার উপজেলার মুনলাই পাড়া এলাকায় সেনাবাহিনীর অভিযানে কেএনএফ সশস্ত্র সংগঠনের সদস্য লালরেন রোয়াত বম নিহত হয়েছে।
সাম্প্রতিক রুমা ও থানচি উপজেলায় ব্যাংক ডাকাতি,অস্ত্র লুটের ঘটনায় রুমা ও থানচিতে কেএনএফ সন্ত্রাসীদের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালিত হচ্ছে। এ পর্যন্ত যৌথ অভিযানে কেএনএফ এর ৭৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।







