চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে ২ পর্যটক নিহত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১৪ অপরাহ্ণ ৩১, জুলাই ২০২৬
- সেমি লিড, জনপদ, বান্দরবান
A A
ছবি: প্রতিনিধি।

ছবি: প্রতিনিধি।

বান্দরবানের রুমা বগালেক ভিউ পয়েন্ট এলাকার পাহাড়ি খাদ থেকে মো. জামির উদ্দিন (৩২) ও রোকাইয়া আক্তার (৩০) নামে দুই পর্যটকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত ১১টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত জামির উদ্দিন ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার মানিকারহাট বড় মানিকা এলাকার জহির উদ্দিনের ছেলে। রোকাইয়া আক্তার ঢাকার লালবাগ থানার পোস্তা টিএসও এলাকার মো. চুন্নু গাজীর মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার রাত সাড়ে ১১টার দিকে ছয়টি মোটরসাইকেলে মোট ১০ জন পর্যটক ঢাকা থেকে বান্দরবানের উদ্দেশে রওনা হয়ে রুমা উপজেলায় পৌঁছান। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে তারা বগা লেক এলাকায় এসে একটি কটেজে রাত্রিযাপনের জন্য ওঠেন।

বিকেল সাড়ে ৫টার দিকে ১০ জন পর্যটক বগালেক ভিউ পয়েন্টে ঘুরতে যান। সেখানে ছবি তোলা শেষে আটজন ফিরে এলেও জামির উদ্দিন ও রোকাইয়া আক্তার গাইডের নিষেধাজ্ঞা অমান্য করে মোটরসাইকেলে ভিউ পয়েন্ট অতিক্রম করে সামনে চলে যান।

সঙ্গে থাকা গাইড মো. ইসমাইল সন্ধ্যা ৬টার দিকে বিষয়টি বগালেক আর্মি ক্যাম্পে জানান। পরে সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয়দের সমন্বয়ে শুরু হওয়া তল্লাশি অভিযানে রাত প্রায় ১১টার দিকে ভিউ পয়েন্ট সংলগ্ন পাহাড়ি খাদ থেকে ওই দুই পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়।

Reneta

রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া বলেন, বগালেক ভিউ পয়েন্ট এলাকার পাহাড়ি খাদ থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।

বান্দরবানের পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার জানিয়েছেন, ওই পর্যটকরা স্থানীয় টুরিস্ট গাইডের কথা অমান্য করে সেখানে বেড়াতে যান। পরে স্থানীয়রা খবর দিলে রাস্তার পাশের গভীর খাদ থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ২ পর্যটক নিহতবান্দারবানমোটরসাইকেল খাদে পড়ে
শেয়ারTweetPin

সর্বশেষ

ভারত-পাকিস্তান একই গ্রুপে, বাংলাদেশের সঙ্গী কারা?

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

বৈঠকে বসেছে বিএনপির স্থায়ী কমিটি

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

৫০ দেশের জন্য মার্কিন ভিসা বন্ড কর্মসূচি স্থায়ী, তালিকায় বাংলাদেশ

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

মার্কিন বিশেষ দূতের সফরে যেসব বিষয় নিয়ে আলোচনা

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

এইচআর সামিটে বিশেষজ্ঞরা: শিল্পখাত-উচ্চশিক্ষার সমন্বয় ছাড়া দক্ষ জনশক্তি সম্ভব নয়

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT