জনপদ

সুবর্ণচরে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

সুবর্ণচরে পানিতে ডুবে দুই বোনের মৃত্যুর খবরের স্থানীয় ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সুবর্ণচর উপজেলার একটি স্থান যেখানে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে, ছবি তোলা হয়েছে ঘটনাস্থলের কাছ থেকে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় পুকুরের পানিতে ডুবে আপন দুই বোনের মৃত্যু হয়েছে। বুধবার (১২ জুন) দুপুরে উপজেলার চরজব্বর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো, উপজেলার চরজব্বর ইউনিয়নের চর মজিদ গ্রামের আবুল কালামের মেয়ে ইসরাত জাহান সুইম (৯) এবং আফরিন আক্তার লামিয়া (৫)।

সুইম স্থানীয় জামিয়া ইসলামিয়া দাখিল মাদরাসার চতুর্থ শ্রেণির এবং লামিয়া একই মাদরাসার শিশু শ্রেণির ছাত্রী ছিল।

স্থানীয়রা জানায়, প্রতিদিনের ন্যায় দুই বোন মাদরাসা থেকে দুপুর ১টার দিকে বাড়ি ফিরে আসে। এরপর একসাথে বাড়ির পুকুরে গোসল করতে যায়। কিছুক্ষণ তাদের না দেখে খোঁজাখুঁজি করতে থাকেন সবাই। অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে পরিবারের সদস্যরা পুকুরে নেমে খোঁজাখুঁজি করে দুই বোনকে অচেতন অবস্থায় উদ্ধার করে।

পরে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাউছার আলম ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে জানান, গোসল করতে নেমে পুকুরের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়। কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিষয়:পানিতে ডুবে ২ বোনের মৃত্যু পানিতে ডুবে মৃত্যু সুবর্ণচর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…