চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এলপি গ্যাস বহনকারী দু’টি জাহাজে আগুন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৩০ পূর্বাহ্ণ ১৩, অক্টোবর ২০২৪
- টপ লিড নিউজ, চট্টগ্রাম, জনপদ
A A
জাহাজে আগুন লেগে ধোঁয়া ও অগ্নিকাণ্ডের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রামে বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেলে এলপিজি বহনকারী ‘সুফিয়া’ ও ‘ক্যাপ্টেন নিকোলাস’ নামের দুটি জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

রোববার (১৩ অক্টোবর) ভোর পর্যন্ত জাহাজে থাকা ৩১ জন নাবিককে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড ও নৌবাহিনীর উদ্ধারকারী দল।

খবর পেয়ে নৌবাহিনীর ৫টি অত্যাধুনিক জাহাজ, কোস্ট গার্ডের ২ টি জাহাজ এবং চট্টগ্রাম বন্দরের ১টি জাহাজ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

Banglabid

প্রথমেই বহিঃনোঙ্গরে টহলে থাকা নৌবাহিনী জাহাজ শাপলা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরবর্তীতে নৌবাহিনীর আরও ৪টি জাহাজ ও কোস্ট গার্ডের ২ টি জাহাজ আগুন নিয়ন্ত্রণে যুক্ত হয়।

এলপিজি বহনকারী জাহাজ হওয়ায় আগুনের ভয়াবহতা খুব বেশি বলে জানান নৌবাহিনী ও কোস্ট গার্ড। তবে সম্মিলিত প্রচেষ্টায় আগুনের ভয়াবহতা অনেকটাই নিয়ন্ত্রণে বলে জানিয়েছেন তারা।

কোস্টগার্ডের এ গণমাধ্যম কর্মকর্তা বলেন, জাহাজটি থেকে এ পর্যন্ত ৩১ জন ক্রুকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর চট্টগ্রামের হোটেল আগ্রাবাদে রাখা হয়েছে।

Reneta

চলতি মাসেই বাংলাদেশ শিপিং কর্পোরেশনের মালিকানাধীন দুটি তেলবাহী জাহাজে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের  ঘটনায় চারজন নিহতসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এ ঘটনায় বর্তমান অন্তর্বতী সরকার একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে দশ সদস্যের উচ্চপর্যায়ে তদন্ত কমিটি কাজ করছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আগুনএলপিজিচট্টগ্রামদুটি জাহাজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজে আগুন

পরবর্তী

সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার প্রত্যাশা

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার প্রত্যাশা

শিশু রোগীর জন্য জরুরি সেবা ও বিদ্যুৎ সঙ্কটে অসুবিধা. Channel i News - চ্যানেল আই নিউজ

রোগীর চাপ ও বিদ্যুৎ সঙ্কটে শিশু সেবা ব্যহত

সর্বশেষ

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬

ইনফান্তিনোর সামনে হাসি, পেছনে বিতর্কিত অঙ্গভঙ্গি রোনালদোর

আগস্ট ২৪, ২০২৬

পুলিশের হাতে আটক, পাকিস্তান টেস্টের দল থেকে বাদ কার্স

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT