চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপি নেতা হত্যা মামলায় দু’জনের যাবজ্জীবন কারাদণ্ড

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:১৮ অপরাহ্ণ ২৪, জুলাই ২০২৩
- সেমি লিড, আদালত, জনপদ, সিরাজগঞ্জ
A A

ফেরদৌস রবিন: সিরাজগঞ্জে বিএনপি নেতা হত্যা মামলায় দু’জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও দু’জনকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার ২৪ জুলাই দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির এ রায় দেন।

মামলা সূত্রে জানা যায়, ২০০৩ সালের ২৩ সেপ্টেম্বরে জেলার কাজিপুর উপজেলার মাজনাবাড়ী উচ্চ বিদ্যালয়ের ছাদ ঢালাইয়ের কাজ চলা অবস্থায় বিএনপি নেতা ইকবালের নেতৃত্বে ও তার ভাই লাল বাবুসহ আরও ৭-৮ জন ঐ উচ্চ বিদ্যালয়ে গিয়ে বিদ্যালয় নির্মাণ কাজের ঠিকাদার হারুন অর রশিদের নিকট ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন।ঠিকাদার চাঁদা দিতে অস্বীকার করলে তারা ছাদ ঢালাইয়ের কাজ বন্ধ করে দেন। পরবর্তীকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ম্যানেজিং কমিটির সভাপতি, প্রধান শিক্ষকের ভাই শফিকুল ইসলামসহ স্থানীয় লোকজনের বাধার মুখে ইকবাল শফিকুলকে হত্যার হুমকি দিয়ে চলে যান। পরের দিন ভিকটিম শফিকুল ইসলাম দোকানে ডাল-চিনি কেনার উদ্দেশ্যে গেলে ইকবাল ও তার লোকজন হত্যার উদ্দেশ্যে শফিকুলকে আক্রমণ করে। এসময় দু’পক্ষের মধ্যে কিলঘুসি শুরু হলে ইকবালের বুকের ডান পাশে ঘুসি লেগে ইকবাল ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

পরে ইকবালের ভাই লাল বাবু বাদী হয়ে কাজিপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। আজ সকালে রাষ্ট্র পক্ষ অভিযোগ প্রমাণের জন্য মোট ৩৭ জন সাক্ষী পরীক্ষা করেন। সাক্ষ্য শেষে পরে অভিযোগ প্রমাণিত হওয়ায় জেলা ও দায়রা জজ সবার উপস্থিতিতে এই রায় দেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: যাবজ্জীবন কারাদন্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল, নকআউটে সঙ্গী মরক্কো

জুন ২৫, ২০২৬

ভিনির জোড়া গোল, নেইমারের ফেরা, স্কটল্যান্ডকে উড়িয়ে নকআউটে ব্রাজিল

জুন ২৫, ২০২৬

নেইমারকে বেঞ্চে রেখে স্কটল্যান্ডের বিপক্ষে নামছে ব্রাজিল

জুন ২৫, ২০২৬

কানাডাকে সঙ্গী করে নকআউটে সুইজারল্যান্ড, অপেক্ষায় বসনিয়া

জুন ২৫, ২০২৬

প্রতিকূল আবহাওয়ায় ব্রাজিল ম্যাচ স্থগিত হলে, মরক্কোর খেলাও কি বন্ধ থাকবে?

জুন ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT