চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দিনাজপুরে হিট স্ট্রোকে দু’জনের মৃত্যু

শাহ আলম শাহীশাহ আলম শাহী
১১:০৬ অপরাহ্ণ ২১, এপ্রিল ২০২৪
জনপদ, দিনাজপুর
A A

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় প্রচণ্ড তাপপ্রবাহের কারণে হিট স্ট্রোকে দু’জন মারা গেছেন।

মৃতরা হলেন- ফুলবাড়ী পৌর এলাকার চকসাবাজপুর গ্রামের মৃত মোশারফ হোসেন এর ছেলে সাবেক পৌর কাউন্সিলর মোতাহার আলী (৫৮) এবং যশোর কোতোয়ালি থানা এলাকার রাজারহাট গ্রামের ট্রাক চালক বিল্লাল হোসেন (৫২)।

নিহত মোতাহার আলীর ছেলে সুইট জানান, হঠাৎ শনিবার (২০ এপ্রিল) সকালে আব্বুর জ্বর আসে। বাসায় প্রাথমিক চিকিৎসা নিলে বিকেলে বেশি অসুস্থ হয়ে পড়েন। এ সময় তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে মৃত ট্রাক চালক বিল্লাল হোসেনের ট্রাক মালিক সোহরাব হোসেন বলেন, ট্রাক নিয়ে বড়পুকুরিয়া এলাকায় যান চালক বিল্লাল হোসেন। শনিবার (২০ এপ্রিল) রাত ১০টার দিকে অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মশিউর রহমান বলেন, স্থানীয়রা ট্রাক চালক বিল্লাল হোসেনকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তার পালস পাওয়া যাচ্ছিল না। এখানে আনার আগে তার মৃত্যু হয়েছে। অতিরিক্ত গরমে হিট স্ট্রোকে তার মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। সাবেক পৌর কাউন্সিলর মোতাহার আলীরও একই কারণে মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

দিনাজপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, দিনাজপুর জেলাতে গত কয়েকদিন থেকে ৩৩ থেকে ৩৬ ডিগ্রির মধ্যেই তাপমাত্রা ওঠা নামা করছে। তবে আজ রোববার (২১ এপ্রিল) বেলা ৩টায় দিনাজপুরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের আর্দ্রতা ছিল ৪৪ শতাংশ। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় গরম বেশি অনুভূত হচ্ছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দিনাজপুরহিট স্ট্রোক
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বাঙালি মুসলমানদের বাংলাদেশে ঠেলে দিচ্ছে ভারত: হিউম্যান রাইটস ওয়াচ

জুন ১৭, ২০২৬

মেয়েরাও অস্ট্রেলিয়ার সাথে হেরে গেল বিশ্বকাপে

জুন ১৭, ২০২৬

২ শিশু শিক্ষার্থীকে অপহরণের চেষ্টা, অভিভাবকদের মধ্যে আতঙ্ক

জুন ১৭, ২০২৬

মার্কিন নৌ অবরোধ অতিক্রম করে আরব সাগরে ঢুকেছে ইরানের তিন তেলবাহী জাহাজ

জুন ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

২০২৬-এর ইরান-মার্কিন শান্তিচুক্তি: মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে নতুন মেরুকরণ

জুন ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT