জনপদ

ঘন কুয়াশায় বরিশালে যাত্রীবাহী দুই লঞ্চের মুখোমুখি সংঘর্ষ

বরিশালে কুয়াশার মধ্যে দুই লঞ্চের মুখোমুখি সংঘর্ষের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘন কুয়াশায় বরিশালে দুই লঞ্চের মুখোমুখি সংঘর্ষের ঘটনা, শতাধিক যাত্রী উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ঘন কুয়াশায় যাত্রীবাহী বরিশালের প্রিন্স আওলাদ-১০ ও কীর্তনখোলা-১০ নামে দুটি লঞ্চের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো যাত্রী হতাহতের খবর পাওয়া যায়নি।

শনিবার (২১ ডিসেম্বর) দিবাগত রাত ২টায় মেঘনা নদীর চাঁদপুর ও বরিশালের সীমান্তবর্তী হিজলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

চাঁদপুর নদী বন্দর কর্মকর্তা বশির আলী জানান, গভীর রাতে ঢাকা থেকে বরিশাল প্রিন্স আওলাদ-১০ ও বরিশাল থেকে ঢাকাগামী কীর্তনখোলা-১০ নামে দুটি লঞ্চের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় লঞ্চের ক্ষতি হলেও যাত্রীরা সবাই নিরাপদে আছেন।

দুর্ঘটনার পর কীর্তনখোলা-১০ ধীরে ধীরে ঢাকায় চলে গেলেও প্রিন্স আওলাদ-১০ লঞ্চটিকে মেঘনার চরে নোঙ্গর করে রাখা হয়। পরবর্তীতে বরিশাল থেকে শুভরাজ-৯ নামে একটি লঞ্চ ঘটনাস্থলে এসে দুর্ঘটনা কবলিত আওলাদ-১০ এর যাত্রীদের উদ্ধার করে বরিশালের উদ্দেশ্যে আবার রওনা দেয়। দুপুরের পর যাত্রীবাহী লঞ্চটি বরিশাল পৌঁছনোর কথা রয়েছে।

বিষয়:বরিশাল মুখোমুখি সংঘর্ষ যাত্রীবাহী লঞ্চ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…