চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এস্টার এওয়ার্ডে ইকবালের দুই মনোনয়ন

নোবেল বিজয়ীদের সংগঠনে মনোনয়ন পেলেন বাংলাদেশী নির্মাতা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪৫ অপরাহ্ণ ২৫, আগস্ট ২০২৫
বিনোদন
A A

নিউ ইয়র্ক ভিত্তিক আন্তর্জাতিক সংগঠন ইন্টারন্যাশনাল ইন্সটিটিউট অব ফিল্ম, সায়েন্স অ্যান্ড আর্টস (IIAFSA) সম্প্রতি ঘোষণা করেছে ‘এস্টার এওয়ার্ড মনোনয়ন’। সংগঠনের ফেলোদের মধ্যে আছেন নোবেলজয়ী লেখক ওরহান পামুক, জে এম কোয়েটজি, কাজুয়ো ইশিগুরোসহ বিশ্বখ্যাত ব্যক্তিত্বরা।

এই মনোনয়ন তালিকায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশি চলচ্চিত্র পরিচালক ইকবাল হোসাইন চৌধুরী। তিনি দুটি বিভাগে মনোনীত হয়েছেন— সেরা চিত্রনাট্যকার (‘বলী, দ্য রেসলার’ সিনেমার জন্য)। একই সিনেমার জন্য পেয়েছেন ‘সেরা উদীয়মান পরিচালক’ এর মনোনয়ন

এস্টার এওয়ার্ড শিল্প, বিজ্ঞান ও বুদ্ধিবৃত্তিক মূল্যায়নের আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে প্রদত্ত হয়। মনোনয়ন তালিকায় অন্যান্য সিনেমার মধ্যে রয়েছে দ্য গার্ল উইথ দ্য নিডল, দ্য সিড অফ দ্য সেক্রেড ফিগ, সাউন্ড অফ ফলিং, ল্যাম্ব, এবং সন্তোষ—যা ইতিমধ্যেই অস্কার, গোল্ডেন গ্লোব ও কান উৎসবে প্রশংসিত।

জুরি বোর্ডে ছিলেন বিশ্বখ্যাত সিনেমা গবেষক ও বিশেষজ্ঞরা। প্রধান বিচারক ছিলেন টনি এওয়ার্ডজয়ী নিউ ইয়র্ক ইউনিভার্সিটির সিনেমা বিভাগের অধ্যাপক কার্লি বারদশ।

বারদশ বলেছিলেন, “বলী, দ্য রেসলার শুধু আঞ্চলিক সংস্কৃতির সৌন্দর্য তুলে ধরে না, বরং সূক্ষ্ম আবেগের মাধ্যমে শক্তি আর কোমলতার গভীর সম্পর্ক দর্শকের সামনে নিয়ে আসে। এটি দেখায় সিনেমা কীভাবে ভাষা ও সংস্কৃতির সীমা পেরিয়ে মানুষের মনে জায়গা করতে পারে।”

ইকবাল হোসাইন চৌধুরী জানিয়েছেন,“মনোনয়নটি একদম অপ্রত্যাশিত। সারা বিশ্বের শীর্ষ সিনেমা গবেষকরা গোপনে ভোট দিয়েছেন এবং সংক্ষিপ্ত তালিকা থেকে চূড়ান্ত মনোনয়ন বেছে নিয়েছেন। গত দু’বছরে আন্তর্জাতিকভাবে প্রশংসিত সেরা সিনেমার তালিকায় বাংলাদেশের ছবি দেখাটা আমার জন্য বিশেষ আনন্দের।”

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্কারইকবাল হোসাইন চৌধুরীনোবেলবলীবলী দ্য রেসলারলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

আরআইবিএর আন্তর্জাতিক স্বীকৃতি পেল ব্র্যাক ইউনিভার্সিটির পরিবেশবান্ধব ক্যাম্পাস

জুন ১৩, ২০২৬

শাকিব খানকে রোলেক্স ঘড়ি উপহার দিল চ্যানেল আই

জুন ১৩, ২০২৬

বিশ্বকাপে সবচেয়ে বেশি বেতনের কোচ ব্রাজিলের আনচেলত্তি, আর্জেন্টিনার কোথায়?

জুন ১৩, ২০২৬

ধর্ষণ ও ভ্রূণ নষ্টের মামলায় গ্রেপ্তার জিসান, ‘প্রেম করায়’ বহিষ্কার করল ছাত্রশিবির

জুন ১৩, ২০২৬

চট্টগ্রাম-কক্সবাজার সড়ক ৬ লেনে উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর

জুন ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT