চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মোটরসাইকেল আরোহীসহ নিহত ২

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১০ অপরাহ্ণ ০৬, জুন ২০২৬
- সেমি লিড, কুমিল্লা, জনপদ
A A

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক ও আরোহীসহ দুইজন নিহত হয়েছেন।

শনিবার (৬ জুন) সকালে মহাসড়কের ছুপুয়ায় এ দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ জানায় মহাসড়কের ঢাকামূখী লেনে মদিনা বাসের পেছনে দ্রুতগতির মোটরবাইকটি পেছন থেকে এসে ধাক্কা খেয়ে ছিটকে পড়ে ঘটনাস্থলে মোটরসাইকেল চালক ও আরোহীর মৃত্যু হয়।

নিহতদের মধ্যে একজন হচ্ছেন কুমিল্লা রেলওয়ে স্টেশন এলাকার মটরস ও ফার্নিচার ব্যবসায়ী মোহাম্মদ ছানাউল্লাহ। তবে আরেকজনের নাম পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ। তাদের দুইজনের মরদেহ চৌদ্দগ্রাম মিয়াবাজার হাইওয়ে থানায় রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে মিয়াবাজার হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন বলেন, সকাল সাড়ে সাতটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের ছুফুয়া ফিলিং স্টেশনের সামনে ওই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়দের ভাষ্যমতে, মোটরসাইকেলটি দ্রুতগতিতে এসে ওই যাত্রীবাহী বাসের পেছনে ধাক্কা দিয়ে মহাসড়কে ছিটকে পড়ে। ফলে মোটরসাইকেলের চালক ও আরোহীর মাথা ফেটে অতিরিক্ত রক্তক্ষরণে তারা ঘটনাস্থলেই মারা যান।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কমোটরসাইকেল আরোহী নিহতসড়ক দুর্ঘটনা
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT