চাঁদপুর

চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

সড়ক দুর্ঘটনা সতর্কতা সংকেত বোর্ড, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

সড়ক দুর্ঘটনা সতর্কতা বোর্ড, বাংলাদেশে সড়ক নিরাপত্তা সচেতনতা প্রচার করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরের মতলব উত্তরে অটোরিকশা (চার্জে চালিত) ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুইজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। একজনের নাম মোহাম্মদ হোসেন (২২) আরেকজনের নাম সালাউদ্দিন (২১)।

শুক্রবার সন্ধ্যা ৬ টার দিকে ভাটি রসুলপুর নামক স্থানে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলটি সাহেব বাজার থেকে টরকী গ্রামের দিকে যাচ্ছিল। মতলব-ঢাকা আঞ্চলিক মহাসড়কে ভাটি রসুলপুর নামক স্থানে গেলে একটি কুকুর সামনে পড়ে। কুকুর থেকে বাঁচতে চেষ্টা করার সময় অপরদিক থেকে আসা চার্জে চালিত অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ বাঁধে। এসময় দুই মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হন।

নিহত মোহাম্মদ হোসেন দক্ষিণ টরকী গ্রামের রুস্তম আলীর ছেলে। নিহত সালাউদ্দিন একই গ্রামের মহসিন মিয়ার ছেলে।

সুলতানাবাদ ইউপি চেয়ারম্যান আবুবকর সিদ্দিক খোকন বলেন, তারা দুজন একই গ্রামের। এটি একটি দুঃখজনক ঘটনা। আমরা নিহতদের পরিবারের খোঁজ খবর নিচ্ছি।

বিষয়:সড়ক দুর্ঘটনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…