জনপদ

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যু

ট্রাকের ধাক্কায় রাস্তার পাশে ভিড় করে মানুষ. Channel i News - চ্যানেল আই নিউজ

ট্রাকের ধাক্কায় রাস্তার পাশে ভিড় করে মানুষ, দুর্ঘটনার স্থান।. Channel i News – চ্যানেল আই নিউজ

জহুরুল হক: রাজবাড়ীর পাংশা উপজেলার হেনা মোড় এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই যুবকের মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন, পাংশা উপজেলার বাবুপাড়া ইউনিয়নের কুড়িপাড়া গ্রামের রাজ্জাক ফকিরের ছেলে রিমন (২২) ও একই এলাকার আবুল কালাম আজাদের ছেলে গালিব (২০)।

নিহত রিমন কয়েক দিন আগে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন।

স্থানীয়রা জানান, শনিবার (২৫ নভেম্বর) সন্ধ্যার একটু আগে রিমন ও গালিব পাংশা থেকে মাছপাড়া যাচ্ছিলেন। এ সময় তারা রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কের হেনা মোড় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে দু’জনেই মোটরসাইকেল থেকে পড়ে গেলে চলন্ত ট্রাকের চাকায় পিষ্ট হন তারা।  ঘটনাস্থলেই রিমনের মৃত্যু হয় এবং হাসপাতালে নেওয়ার পথে মারা যান গালিব।

পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) এ এস এম আসাদুজ্জামান বলেন, ট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষে দু’জনের মৃত্যু হয়েছে। ঘাতক ট্রাকটি জব্দ করা গেলেও পালিয়েছে চালক ও তার সহকারি।

এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা চলমান রয়েছে বলে জানান তিনি।

 

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…