অপরাধ

রাজধানীতে হিযবুত তাহ্‌রীরের দুই সদস্য গ্রেপ্তার

চ্যানেল আই অনলাইন নিউজের জন্য হ্যান্ডকাফ ও আইনি হাতকড়া ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

নিউজের জন্য হ্যান্ডকাফ ও আইনি হাতকড়ার ছবি, যা আইন ও অপরাধের বিষয়বস্তুকে নির্দেশ করে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রাজধানীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহ্‌রীরের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তাদের নাম-পরিচয় জানায়নি পুলিশ।

শুক্রবার রাজধানীর তুরাগ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করেছে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।

ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, হিজবুত তাহরি’র দুই সদস্যকে তুরাগ থেকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

এর আগে গত ৪ অক্টোবর হিযবুত তাহ্‌রীরের মিডিয়া সমন্বয়কারী ইমতিয়াজ সেলিমকে গ্রেপ্তার করেছিল সিটিটিসি।

বিষয়:কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট সিটিটিসি হিজবুত তাহরীর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…