অপরাধ

বহু ফোন-সিমকার্ডসহ গাইবান্ধায় দুই ‘হ্যাকার মাস্টারমাইন্ড’ গ্রেপ্তার

গাইবান্ধা জেলা ও বাংলাদেশের অন্যান্য জেলা মানচিত্র. Channel i News - চ্যানেল আই নিউজ

গাইবান্ধা জেলা ও বাংলাদেশের অন্যান্য জেলার মানচিত্র, যেখানে গাইবান্ধা আলাদা করে দেখানো হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে হ্যাকার চক্রের দুই মূলহোতাকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছে থেকে বিপুল পরিমাণ মোবাইল ফোন, সিমকার্ড ও প্রযুক্তি ডিভাইস উদ্ধার করা হয়।

মঙ্গলবার (২২ জুলাই) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সাঘাটা সেনা ক্যাম্পের ক্যাপ্টেনের নেতৃত্বে ও গাইবান্ধা সেনা ক্যাম্পের মেজরের উপস্থিতিতে গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের তালুক রহিমাপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- জামিল হোসেনের ছেলে আশিকুর রহমান (৩২) এবং মুনসুর আলীর ছেলে আদম হোসেন (২৮)।

জানা যায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন প্রান্তে মোবাইল অ্যাকাউন্ট হ্যাকিং, প্রতারণা ও অবৈধ তথ্য লেনদেনের সঙ্গে জড়িত রয়েছে এমন অভিযোগের ভিত্তিতে যৌথবাহিনী এ অভিযান পরিচালনা করে। অভিযানকালে থানা পুলিশের সদস্যরাও যৌথভাবে অংশগ্রহণ করে।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, আটক হ্যাকারদের বিরুদ্ধে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

বিষয়:গাইবান্ধা গ্রেপ্তার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…