গাজীপুর

পুকুরে ডুবে দুই মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

পুকুরে ডুবে দুই মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু, উদ্ধার কাজ চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পুকুরে ডুবে দুই মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু, স্থানীয়রা উদ্ধার কাজ চালাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

গাজীপুরের শ্রীপুরে কাওরাইদ পুকুরে ডুবে নাসির ও জাহিদ নামের দুই মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার ১৪ জুন উপজেলার কাওরাইদ ইউনিয়নের মোড়লপাড়া গ্রামের জনৈক কাইয়ুমের পুকুরের পানিতে ডুবে তারা মারা যায়।

নিহত নাসির (১০) উপজেলার কাওরাইদ ইউনিয়নের মোড়লপাড়া গ্রামের মো. কাইয়ুমের ছেলে ও নিহত জাহিদ (১০) কাওরাইদ ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের কালু মিয়ার ছেলে। তারা দু’জনই কাওরাইদ কাওরাইদ স্টেশন মহল্লার দারুল উলুম মাদ্রাসায় হেফ্জ বিভাগে পড়তো।

নিহতের পরিবার জানায়, বৃহস্পতিবার মাদ্রাসায় ঈদের ছুটি দেয়া হলে দুজনই বাড়িতে চলে আসে। শুক্রবার সকালে নাসিরের বাড়িতে বেড়াতে আসে জাহিদ। নাসিরের বাড়ির পাশে নতুন কাটা পুকুরের পাড়ে বসে খেলা করছিল। এসময় পাড় ভেঙ্গে দু’জনই পানিতে পড়ে তলিয়ে যায়। দীর্ঘ সময় নাসিরের কোন খোঁজ না পেয়ে তাকে খোঁজাখুঁজি করে তার মা। পরে বাড়ির পাশের পুকুরে তাদের জুতা ভাসতে দেখে মা পানিতে ঝাঁপ দিয়ে তাদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো: আব্দুস সামাদ জানান, নিহত দুই মাদ্রাসা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। স্বজনদের আবেদনের প্রেক্ষিত্রে বিনা ময়নাতদন্তে মরদহে দাফনের অনুমতি দেয়া হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হবে।

বিষয়:গাজীপুর পুকুরে ডুবে মাদ্রাসা শিক্ষার্থী মৃত্যু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…