চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জয়পুরহাটে প্রাইভেটকারের ধাক্কায় দুই ভ্যানযাত্রী নিহত

শফিউল বারী রাসেল শফিউল বারী রাসেল
৮:১২ পূর্বাহ্ণ ২০, মার্চ ২০২৫
- সেমি লিড, জনপদ, জয়পুরহাট
A A
সড়ক দুর্ঘটনা সতর্কতা চিহ্ন ও গাড়ির ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

জয়পুরহাটের কালাইয়ে প্রাইভেটকারের ধাক্কায় ঘটনাস্থলেই দু’জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও দু’জন। বিক্ষুব্ধ এলাকাবাসী প্রাইভেট কারের চালককে আটক করে রেখেছে। পুলিশ ও সেনাবাহিনী উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বুধবার (১৯ নভেম্বর) বেলা সাড়ে ৩টার দিকে জয়পুরহাট-বগুড়া মহাসড়কের পুনট বাঁশের ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো-জেলার কালাই উপজেলার ভূগোইল গ্রামের মৃত লোকমান হোসেনের ছেলে মোফাজ্জল হোসেন মন্ডল (৪০) ও মৃত শাহাবুদ্দিনের ছেলে ইদ্রিস আলী (৬০)।

Banglabid

গুরুতর আহতরা হলো- একই গ্রামের ভ্যান চালক নুরুল ইসলাম আকন্দ ও বুরাইল গ্রামের আশরাফ আলী।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে, জয়পুরহাট থেকে প্রাইভেটকার যোগে নিজেই ড্রাইভ করে বগুড়ার উদ্দেশ্য যাচ্ছিল গাড়ির মালিক। পথিমধ্যে কালাই উপজেলার পুনট বাঁশের ব্রিজ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুই ভ্যানযাত্রী মোফাজ্জল হোসেন মন্ডল ও ইদ্রিস আলী নিহত হয়। আহত হয় ভ্যানচালকসহ আরও দু’জন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে কালাই স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাদেরকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভ্যানচালক নুরুল ইসলাম আকন্দ তার  ব্যাটারিচালিত ভ্যানে বাঁশের ব্রিজ এলাকা থেকে কিছু যাত্রী নিয়ে পুনট বাজারে যাচ্ছিলেন। পথে একটি দ্রুতগামী প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করেছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কালাই থানাজয়পুরহাট-বগুড়া মহাসড়কপ্রাইভেটকারের ধাক্কা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জামায়াতের আমিরের সাথে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের বৈঠক

পরবর্তী

চ্যানেল আইয়ে প্রচারিত এফএলপি অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মিলনমেলা

পরবর্তী
চ্যানেল আই অনলাইন এফএলপি অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মিলনমেলা. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আইয়ে প্রচারিত এফএলপি অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মিলনমেলা

বাংলাদেশের নির্বাচন কমিশনের লোগো, যেখানে দেশের মানচিত্র ও বাংলা লেখা রয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

টানা ৯ দিন ছুটি মিলতে পারে ঈদে

সর্বশেষ

দুটি ব্যক্তির ছবি, একজন পুরুষ ও একজন মহিলা, প্রকৃতি পটভূমিতে।. Channel i News - চ্যানেল আই নিউজ

শাকিল আহমেদ ও ফারজানা রূপার সম্পদ বিবরণী দাখিলের আদেশ

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ফরিদপুর ও রাজবাড়ীতে দুই সেনা শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্বোধন

আগস্ট ২৩, ২০২৬

সাব্বিরের ফিফটি, বাংলাদেশ এইচপির টানা দুই জয়

আগস্ট ২৩, ২০২৬

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ‘হযরত মোহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ’ শীর্ষক সেমিনার

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

গ্যাস সংকটে ফুয়াং ফুডের কারখানা ৬ মাসের লে-অফ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT