আন্তর্জাতিক

আফগানিস্তানে শিখ মন্দিরে বিস্ফোরণে নিহত ২

বাংলাদেশের পুলিশি গাড়ি, নিরাপত্তা ব্যবস্থা দৃশ্যমান. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকায় একটি পুলিশি গাড়ি রাস্তার পাশে দাঁড়িয়ে, দুই ব্যক্তি নিরাপত্তা কার্যক্রমে অংশ নিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

আফগানিস্তানের একটি শিখ মন্দিরে বিস্ফোরণে ২ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও অনেকেই আহত হয়েছে।

বিবিসি জানায়, নিহতদের একজন উপাসক এবং অন্যজন হামলাকারী জঙ্গি। রাজধানী কাবুলের মন্দিরে ভোরে বোমা বিস্ফোরণ ঘটে। মন্দিরটির ভেতরে ৩০ জন ছিল বলে জানা যায়।

রাজধানীতে অবস্থিত শেষ অবশিষ্ট শিখ মন্দির এটি।

শিখ সম্প্রদায়ের নেতারা সম্প্রতি বলেছেন, ৭০’র দশকে লাখ খানেক শিখ এ অঞ্চলে থাকলে এখন মাত্র ১৪০ জন শিখ রয়েছেন।

তালেবানের একজন মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, হামলাকারীরা ওই এলাকায় বিস্ফোরক বোঝাই একটি গাড়ি প্রবেশের চেষ্টা করেছিল। কিন্তু তারা তাদের লক্ষ্যে পৌঁছানোর আগেই এটিতে বিস্ফোরণ হয়। কারা হামলাটি চালিয়েছে তাৎক্ষণিকভাবে তা পরিষ্কার হয়নি।

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে ভারত। সম্প্রদায়টির সিংহভাগ লোকের বসবাস ভারতে।

বিষয়:আফগানিস্তান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…