কুড়িগ্রাম

কুড়িগ্রামে বজ্রপাতে প্রাণ গেল দুই কৃষকের

বজ্রপাতের সময় আকাশে আলো ও বিদ্যুতের ঝলকানি. Channel i News - চ্যানেল আই নিউজ

বজ্রপাতের সময় আকাশে আলো ও বিদ্যুতের ঝলকানি দেখা যাচ্ছে, নিচে silhouette ধানের ক্ষেত্র ও বিদ্যুৎ তার।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

কুড়িগ্রাম সদর উপজেলায় বজ্রপাতে আশরাফ আলী (৪৯) ও আইনুল ইসলাম (৩৫) নামের দুই কৃষক নিহত হয়েছেন।

সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে সদরের পাঁচগাছী ইউনিয়নের কদমতলা মাঝের চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, নিহত দুজন একই এলাকার বাসিন্দা। তারা দুজনে মাঠে গরু চড়াচ্ছিলেন। বিকেল ৪ টার দিকে হঠাৎ আকাশ খারাপ দেখে আইনুল ও আশরাফ গরু নিয়ে বাড়ি ফিরছিলেন। হঠাৎ তাদের ওপর বজ্রপাত হলে ঘটনাস্থলে আশরাফ মারা যান। পরে স্থানীয়রা আইনুলকে উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় তারও।

স্থানীয় ইউপি সদস্য মো. আক্তারুল ইসলাম বলেন, আইনুল ও আশরাফ কদমতলা গ্রামের বাসিন্দা। গরু নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে তাদের মৃত্যু হয়েছে।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বজ্রপাতে নিহত দুই কৃষকের খবর পেয়েছি।

বিষয়:কৃষকবজ্রপাত
প্রতিবেদক

শ্যামল ভৌমিক

কুড়িগ্রাম প্রতিনিধি, চ্যানেল আই

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…