চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুক্রবার ঢাকায় পাকিস্তানি শিল্পীদের দুই কনসার্ট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩৯ অপরাহ্ণ ১০, এপ্রিল ২০২৫
বিনোদন
A A
পাকিস্তানি শিল্পীদের কনসার্টের ছবি, এক নারী গায়িকা ও এক পুরুষ শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

বিগত কয়েক মাস ধরে দেশে বাড়ছে পাকিস্তানি শিল্পীদের কদর। বিশেষত কনসার্ট আয়োজকরা একের পর এক আয়োজনে আমন্ত্রণ জানাচ্ছেন পাকিস্তানি শিল্পীদের। এরইমধ্যে ঢাকা মাতিয়ে গেছে ব্যান্ড জাল, কাভিশসহ আতিফ আসলামের মতো তুমুল জনপ্রিয় শিল্পীরা।

এবার একই দিনে পাকিস্তানি শিল্পীদের নিয়ে ঢাকায় থাকছে দুটি আলাদা কনসার্ট! এরমধ্যে একটি গাইতে আসছেন বলিউডের গানে তুমুল জনপ্রিয়তা পাওয়া পাকিস্তানি শিল্পী মুস্তফা জাহিদ। ‘মেলোডি এন্ড মাইন্ড কমিউনিকেশন’ প্রেজেন্টস এই কনসার্টটির নাম ‘মেলোডি আনলিশড’।

অন্যদিকে আরেকটি কনসার্টে গাইতে ঢাকায় আসছেন পাকিস্তানি জনপ্রিয় সংগীতশিল্পী আইমা বেগ। ‘রুল দ্য রোড’ শিরোনামের কনসার্টে অংশ নিতে তিনি প্রথমবার ঢাকায় আসছেন বলে জানিয়েছে আয়োজক ইয়ামাহা মিউজিক বাংলাদেশ।

ইয়ামাহা মিউজিক থেকে জানানো হয়েছে, শুক্রবার (১১ এপ্রিল) রাজধানীর একটি কনভেনশন হলে ‘রুল দ্য রোড’ কনসার্টে গান শোনাবেন কোক স্টুডিও পাকিস্তানের তিন মৌসুমে গাওয়া আইমা। এতে সাধারণ দর্শকশ্রোতাদের প্রবেশের অনুমতি নেই, থাকবেন শুধু আয়োজকদের আমন্ত্রিত অতিথিরা।

একই দিন সন্ধ্যায় (১১ এপ্রিল) ‘মেলোডি আনলিশড’ পাকিস্তানের জনপ্রিয় গায়ক মুস্তাফা জাহিদ ঢাকায় মঞ্চ মাতাবেন। যদিও শুরুতে আয়োহকরা জানিয়েছিলেন, এই কনসার্টটি হবে আর্মি স্টেডিয়ামে। তবে এখন দেখা যাচ্ছে, ‘মেলোডি আনলিশড’ কনসার্টটি হতে যাচ্ছে বাংলাদেশ-চীন ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে।

মুস্তাফা বিখ্যাত রক ব্যান্ড ‘জুনুন’-এর প্রাক্তন প্রধান গায়ক আলি আজমাত-এর ভাগ্নে। ২০০৭ সালের মাঝামাঝি সময় মুস্তাফা জাহিদ-এর দুটি গান বলিউড সিনেমা ‘আওয়ারাপান’-এ ব্যবহৃত হয়। এরপর থেকে তিনি বলিউডের জন্য এক ডজনেরও বেশি গান গেয়েছেন, যার মধ্যে ‘আশিকী ২’ ও ‘এক ভিলেন’-এর মতো জনপ্রিয় সিনেমার হিট গানও রয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কনসার্টজুনুনপাকিস্তানি শিল্পীমুস্তফা জাহিদরুল দ্য রোডলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

৩২ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসর

জুলাই ২৭, ২০২৬

ফাইনালের পর আর্জেন্টিনার পিঠ ঘুরিয়ে দাঁড়িয়ে থাকার ব্যাখ্যা দিলেন মার্টিনেজ

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

মামলা প্রত্যাহার না হলে আবার বিক্ষোভের হুমকি ককরোচ জনতা পার্টির

জুলাই ২৭, ২০২৬

কাভা কাপের সেমিতে বাংলাদেশের প্রতিপক্ষ উজবেকিস্তান

জুলাই ২৭, ২০২৬

সঠিক বিচার চাই, এর শেষ দেখে ছাড়বো: স্নিগ্ধা

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT