কক্সবাজার

কক্সবাজারে পুকুরে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু

পুকুরে ডুবে দুই শিশুর মৃতদেহ উদ্ধার, শোকের ছায়া. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু, পরিবারের শোকের ছায়া।. Channel i News – চ্যানেল আই নিউজ

কক্সবাজারের পেকুয়ায় পুকুরে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১ জুন) বারবাকিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কাদিমাকাটা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিশু মুন্নি (৪) ওই এলাকার জহির আহমদের মেয়ে অপর শিশু জহির আলমের নাতনি ও টইটং ইউনিয়নের মধুখালী এলাকার বেলাল উদ্দিনের মেয়ে মনিরা (৩) বলে জানা গেছে।

জানা যায়, ওই দুই শিশু পাশের বাড়ির উঠানে খেলতে গেলে কোন এক সময় পাশের পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর জন্য স্বাস্থ্য বিভাগের লোকজন আসলে ওই দুই শিশুকে তাদের পরিবারের লোকজন খুুঁজতে গেলে পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পায়। পরে তাদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেনে।

এ বিষয়ে পেকুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুজিবুর রহমান বলেন, দুটি শিশুকে পুকুর থেকে উদ্ধার করে পেকুয়া হাসপাতালে মৃত্যু অবস্থায় নিয়ে আসেন স্বজনরা। দুই শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন তিনি।

বিষয়:কক্সবাজার দুই ‍শিশুর মৃত্যু পুকুরে ডুবে

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…