জনপদ

শেরপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু, উদ্ধারকারীরা তাদের খুঁজছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু, উদ্ধারকারীরা তাদের খুঁজছে, শেরপুরে এই ঘটনা ঘটেছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

শেরপুরে শ্রীবরদী উপজেলার মলামারি গ্রামে ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। ঈদের দিন শনিবার সন্ধ্যায় ডোবা থেকে তাদের মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।

নিহতরা হলেন, গ্রামটির ইয়ানুর মিয়ার ছেলে স্বাধীন মিয়া (৫) ও শাহজালাল মিয়ার ছেলে আরশাফুল আলম (৬)।

শ্রীবরদী থানার ওসি মো. আনোয়ার জাহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,  এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকালে ৪টার দিকে বাড়ির পাশে খেলতে গিয়ে নিখোঁজ হয় স্বাধীন ও আরশাফুল। দীর্ঘসময় ধরে তাদের না দেখতে পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন।

খোঁজাখুঁজির এক র্পযায়ে প্রায় ৩ ঘণ্টা পর সন্ধ্যা ৭টার দিকে বাড়ির পাশের একটি ডোবা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়দের ধারণা, খেলার এক পর্যায়ে ডোবার পানিতে পড়ে গিয়ে তাদের মৃত্যু ঘটতে পারে।

বিষয়:দুই ‍শিশুর মৃত্যু পানিতে ডুবে শেরপুর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…