বাংলাদেশ

জাতীয় প্রেস ক্লাবের সামনে ২ বাসে আগুন

নিরাপত্তা বাহিনী ও আগুনের ধোঁয়া, দুই বাসে আগুনের দৃশ্য।. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় প্রেস ক্লাবের সামনে দুই বাসে অগ্নিকাণ্ডের ঘটনা, ধোঁয়া ও আগুনের লেলিহান শিখা দৃশ্যমান।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

জাতীয় প্রেস ক্লাবের সামনে দুটি বাসে আগুন দেওয়া হয়েছে। মঙ্গলবার রাত ৮টা ২৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে আগুনের ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

জানা যায়, হাইকোর্ট থেকে পল্টনের দিকে যাওয়ার পথে সচিবালয় এলাকায় মেট্রোরেল স্টেশনের সামনে দুটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এ সময় বাসের ভেতরে কাউকে দেখা যায়নি। আগুন লাগার কিছুক্ষণ পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি তারা।

পথচারীরা জানান, কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বাসে আগুন দেওয়া হয়েছে।

বিষয়:প্রেস ক্লাব বাসে আগুন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…