চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেফটিক ট্যাংকে নেমে গ্যাসের বিষক্রিয়ায় দুই ভাইয়ের মৃত্যু

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
১০:১০ পূর্বাহ্ণ ১০, আগস্ট ২০২৩
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A

কক্সবাজারের চকরিয়ায় বন্যার পানিতে ব্যবহার অনুপযোগী সেফটিক ট্যাংক পরিস্কার করতে গিয়ে গ্যাসের বিষক্রিয়ায় দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, চকরিয়ার বিএমচর ইউনিয়নের বহদ্দারকাটা এলাকার আনোয়ার হোসেনের ছেলে শাহাদাত হোসেন (৫০) এবং তার ভাই শহীদুল ইসলাম (২২)। এ ঘটনায় মূর্মুষু অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে নিহতের বাবা আনোয়ার হোসেন (৭৮)।

বুধবার ৯ আগস্ট রাত ১১ টায় চকরিয়া উপজেলার বিএমচর ইউনিয়নের বহদ্দারকাটা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান চকরিয়া থানার ওসি জাবেদ মাহমুদ।

স্থানীয়দের বরাতে ওসি জাবেদ মাহমুদ বলেন, গত কয়েকদিন ধরে ভারী বর্ষণে উজানের ঢলে চকরিয়ার নিন্মাজ্ঞল প্লাবিত হয়েছে। এতে চকরিয়া উপজেলার বিএমচর ইউনিয়নের বহদ্দারকাটা এলাকার বাসিন্দা আনোয়ার হোসেনের বসত ভিটাও বানের পানিতে তলিয়ে গেছে। এ ঘটনায় তার বাড়ির সেফটিক ট্যাংকটিতে পানি ঢুকে ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে।

বুধবার রাতে বসত ভিটা থেকে পানি নেমে যাওয়ায় আনোয়ার হোসেনের দুই ছেলে সেফটিক ট্যাংকটি পরিস্কার করতে নামেন। এতে গ্যাসের বিষক্রিয়ায় ট্যাংকের ভিতরে দুই ভাই অচেতন হয়ে পড়ে। এসময় উদ্ধার করতে নেমে তাদের বাবাও অসুস্থ হয়ে পড়েন।

ওসি জাবেদ মাহমুদ বলেন, স্থানীয়রা তিনজনকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। এসময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক দুই ভাইকে মৃত ঘোষণা করেন।

নিহতদের লাশ চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে বলে জানান জাবেদ মাহমুদ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কক্সবাজারদুই ভাইয়ের মৃত্যু
শেয়ারTweetPin

সর্বশেষ

দিল্লিতে শিক্ষার্থীদের আন্দোলন, খোলা চিঠিতে যা বললেন শচীন

জুলাই ২৪, ২০২৬

আন্দোলন নিয়ে শাহরুখের নামে ভাইরাল পোস্টটি ভুয়া

জুলাই ২৪, ২০২৬

সাকিবের ১ উইকেট ও গোল্ডেন ডাক, ৬০ রানে হারল জাফনা

জুলাই ২৩, ২০২৬

নাট্যজন মামুনুর রশীদ-এর মা রোকেয়া খানম মারা গেছেন

জুলাই ২৩, ২০২৬

সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT