কক্সবাজার

বেড়াতে গিয়ে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

বাংলাদেশের মানচিত্র ও কেরানীগঞ্জের অবস্থান দেখানো হয়েছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

কক্সবাজারের পেকুয়ায় খালার বাড়ীতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে মোহাম্মদ হাছান (৮) ও মোহাম্মদ নূরী (১০) নামে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

রোববার দুপুরে পেকুয়া উপজেলার টৈটং ইউনিয়নের কইড়ার পাড়ায় এ ঘটনা ঘটে। তারা টৈটং ইউনিয়নের বনকানন এলাকার মো. আমিনের ছেলে।

স্থানীয়রা জানায়, শনিবার মায়ের সঙ্গে মোহাম্মদ হাছান ও মোহাম্মদ নূরী টৈটং ইউনিয়নের কইড়ার পাড়াস্থ খালার বাড়িতে বেড়াতে আসে। রোববার দুপুরে খালা বাড়ীর পাশে পুকুরের পাড়ে দুই ভাই স্থানীয় অন্য শিশুদের সাথে খেলছিল। এক পর্যায়ে তারা দুইজনই পুকুরের পানিতে পড়ে যায়। এসময় অন্য শিশুদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে পানিতে ভাসমান অবস্থায় হাছান ও নূরীকে উদ্ধার করেন।

পরে তাদেরকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পেকুয়া থানার ওসি মোহাম্মদ সিরাজুল মোস্তফা জানান, মৃতদেহগুলো নিজেদের বাড়ীতে রয়েছে।

বিষয়:দুই ভাইয়ের মৃত্যু পুকুরে ডুবে

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…