কুড়িগ্রাম

ইট ভাঙা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সহোদর দুই ভাইয়ের মৃত্যু

কুড়িগ্রাম জেলার মানচিত্র ও চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলীয় জেলা. Channel i News - চ্যানেল আই নিউজ

কুড়িগ্রাম জেলার মানচিত্র দেখানো হয়েছে, যেখানে লাল পিন দিয়ে অবস্থান চিহ্নিত করা হয়েছে, নিচে চ্যানেল আই অনলাইন লোগো রয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় ইট ভাঙা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে সহোদর দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার নাজিম খান ইউনিয়নের মমিন বকশি পাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো, আব্দুল হক (৬৫) ও তাজরুল ইসলাম (৫৫)। তারা আপন দুই ভাই এবং রাজারহাট সদর ইউনিয়নের কৌলাস কুঠি এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানান, নিহতরা কাজ শেষ করে ইট ভাঙা গাড়িতে করে বাড়ি ফিরছিলেন। এ সময় নাজিম খান ইউনিয়নের মমিন বকশি এলাকায় পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। এসময় একজন ঘটনাস্থলে মারা গেলেও অপরজনকে হাসপাতালে নেয়ার পথে তিনিও মারা যান।

রাজারহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আব্দুর রহিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিষয়:দুই ভাইয়ের মৃত্যু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…