চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বন্যার আড়াই মাস পরও ফেনীতে হয়নি গৃহহীনদের পুনর্বাসন

রবিউল হক রবিরবিউল হক রবি
১১:২৬ পূর্বাহ্ণ ১২, নভেম্বর ২০২৪
জনপদ, ফেনী
A A

ফেনীতে গত আগস্ট মাসের ভয়াবহ বন্যায় পানিতে ভেসে গেছে মানুষের ঘরবাড়ি, ক্ষতিগ্রস্থ হয়েছে রাস্তাঘাট, বীজতলা, মাছের ঘের ও আবাদি জমি।

এতে ক্ষতিগ্রস্থ হয়েছে ফেনীর ছয়টি উপজেলার প্রায় ২০ লাখ মানুষ এবং জেলায় মোট ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩ হাজার কোটি টাকা।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে ২০ হাজার বান্ডেল টিন ও নগদ ৬ কোটি টাকা বরাদ্দ চাওয়া হয়েছে বলে জানায় জেলা প্রশাসন।

জেলা প্রশাসনের তথ্যমতে, বন্যায় ফেনীতে ৮ হাজার ৯৫টি কাঁচাঘর, ২৫০টি আধাপাকা ঘর সম্পূর্ণ ধ্বসে যায়। এতে আনুমানিক ক্ষতি হয়েছে ১৬৩ কোটি ১১ লাখ ৭০ হাজার টাকা।

এছাড়া ৫৩ হাজার ৪৩৩টি কাঁচাঘর এবং ২ হাজার ৬৩২টি আধাপাকা ঘরের আংশিক ক্ষতির আর্থিক পরিমাণ ৩৭০ কোটি ৭৮ লাখ টাকা। সবমিলিয়ে ৬৪ হাজার ৪১৫টি ঘরবাড়িতে মোট ক্ষয়ক্ষতি হয়েছে ৫৩৩ কোটি ৮৯ লাখ ৭০ হাজার টাকা।

বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারগুলো জানায়, আমাদের ঘর-দরজা সব বন্যার পানিতে ভেসে গেছে। বন্যার প্রায় তিন মাস পার হলেও এখনও আমাদের থাকার জায়গা নেই। এখন ছেলেমেয়েদের নিয়ে তেরপালের নিচে আছি। নতুন করে ঘর তৈরির মত আমাদের অবস্থা নেই। সামনে যে শীত আসছে আমরা কিভাবে থাকবো। সরকার যদি আমাদের ঘরগুলো তৈরি করে দেয় তাহলে আমরা উপকৃত হব।

Reneta

ফেনী জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার বলেন, ঘরবাড়ি যেগুলো ক্ষতিগ্রস্থ হয়েছে আমরা সেগুলোর তালিকা করেছি। আমরা আশা করি খুব শীঘ্রই সম্পূর্ণ ঘর যেগুলো বিধ্বস্ত হয়েছে সেগুলোর জন্য সরকারি যে বরাদ্দ সেটা পাবো। পাশাপাশি যেসব ঘরবাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য সরকারি ভাবে টিন এবং টাকা বরাদ্দ দেয়া হয়েছে সেটাও শীঘ্রই আসবে। আমরা যোগাযোগও করেছি।

 

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: গৃহহীনপুনর্বাসনফেনীহয়নি
শেয়ারTweetPin

সর্বশেষ

৪৩ বর্ষী গোলরক্ষক নিয়ে ২৮ বছর পর বিশ্বকাপে যাচ্ছে স্কটল্যান্ড

মে ১৯, ২০২৬

ট্রাম্পের পর এবার চীনে ভ্লাদিমির পুতিন

মে ১৯, ২০২৬

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন লোপেজ, আবেগঘন বার্তা ইয়ামালের

মে ১৯, ২০২৬

লীগ সেদিনই ব্যাক করেছে, যেদিন ‘২৪ কে ’৭১ এর বিরুদ্ধে দাঁড় করানো হয়েছিল: মাহফুজ আলম

মে ১৯, ২০২৬

চালকের আসনে বাংলাদেশ, অলৌকিক কিছুর আশায় পাকিস্তান

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT