আদালত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শন করেছেন দুই উপদেষ্টা

সাদা ঐতিহাসিক ভবন ও গাছের সাথে সুন্দর উদ্যানের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

সাদা ঐতিহাসিক ভবন, গাছপালা ও উদ্যানের সুন্দর দৃশ্য, যা চ্যানেল আই অনলাইন এর জন্য উপযুক্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শন করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান।

অন্তর্বর্তীকালীন সরকারের এই দুই উপদেষ্টা মঙ্গলবার  ট্রাইব্যুনাল পরিদর্শন করেন। এসময় ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলাম তাদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ভবন ও সংলগ্ন এলাকা ঘুরে দেখান।

চিফ প্রসিকিউটর বলেন, ‘ট্রাইব্যুনালের পুরোনো যে ভবনের সংস্কার কাজ চলছে তা দেখতে তারা এসেছিলেন। এসময় গণপূর্তের প্রকৌশলীরাও তাদের সঙ্গে ছিলেন। উপদেষ্টারা তাদের কাছ থেকে কাজের অগ্রগতি জেনেছেন। উপদেষ্টারা যতদ্রুত সম্ভব সংস্কার কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন।’

বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনকে কেন্দ্র করে হত্যা, গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের বিচার হবে সুপ্রিম কোর্ট সংলগ্ন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। ইতোমধ্যে ট্রাইব্যুনালের প্রসিকিউশন ও তদন্তকারী সংস্থা পুনর্গঠন করা হয়েছে। শিগগিরই বিচারপতি নিয়োগের মাধ্যমে  ট্রাইবুনাল পুনর্গঠন করা হবে।

বিষয়:আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল উপদেষ্টা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…