বিনোদন

ঈদে চ্যানেল আইয়ে রোশান-পূজা জুটির ‘সাইকো’

ঈদের দ্বিতীয় দিন সকাল ১০টা ১৫ মিনিটে চ্যানেল আইয়ে ‘সাইকো’র টিভি প্রিমিয়ার

রোশান ও পূজার ছবি, ঈদে চ্যানেল আইয়ে সাইকো নাটকের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদে চ্যানেল আইয়ে রোশান ও পূজা জুটির নাটকের দৃশ্য, নাটকের মূল চরিত্ররা একসাথে দাঁড়িয়ে আছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

যে কোনো উৎসবে বরাবরই দর্শকদের সাথে আনন্দের ভাগিদার হয় চ্যানেল আই। প্রতিবারের মতো আসন্ন ঈদুল ফিতরে চ্যানেল আই ৮ দিনব্যাপী সাজিয়েছে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানমালা। এসকল অনুষ্ঠানমালার অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে ৭টি নতুন চলচ্চিত্রের টিভি প্রিমিয়ার!

এরমধ্যে আছে ‘নবাব এলএলবি’ খ্যাত আলোচিত নির্মাতা অনন্য মামুন পরিচালিত সিনেমা ‘সাইকো’। আলোচিত এই ছবিটি দর্শক ঈদের দ্বিতীয় দিন সকাল ১০টা ১৫ মিনিটে দেখতে পারবেন। চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগ থেকে এমনটাই জানানো হয়েছে।

২০২২ সালের ঈদুল আজহায় বড়পর্দায় মুক্তি পেয়েছিলো অনন্য মামুন পরিচালিত সিনেমা ‘সাইকো’। সেসময় ঢাকার বাইরে সিঙ্গেল স্ক্রিনগুলো হল রিপোর্ট বেশ ভালো ছিলো।

ছবিতে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেন রোশান ও পূজা চেরী। এছাড়াও ছবিতে আছেন শহীদুজ্জামান সেলিম, রোজী সিদ্দিকীসহ অনেকে।

বিষয়:অনন্য মামুন ঈদের ছবি পূজা চেরী রোজী সিদ্দিকী রোশান শহীদুজ্জামান সেলিম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…