চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিন্ডিকেট প্রসঙ্গে সাবিলা-ফারিণকে যে অনুরোধ করলেন নির্মাতা

'আগামী ছয়মাস বিদেশি নায়িকা বাংলাদেশে কাজের অনুমতি পাবে না'

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১৪ অপরাহ্ণ ০৬, জুলাই ২০২৫
বিনোদন
A A
সিন্ডিকেট প্রসঙ্গে সাবিলা-ফারিণের ছবি, নির্মাতার অনুরোধের বিষয়বস্তু. Channel i News - চ্যানেল আই নিউজ

কয়েকবছর ধরে ছোটপর্দায় দাপিয়ে অভিনয় করেছেন সাবিলা নূর ও তাসনিয়া ফারিণ। নাটক, ওটিটি-তে নানামাত্রিক চরিত্রে দিয়ে দুজনেই প্রশংসা পেয়েছেন। গেল ঈদুল আজহায় এই দুই অভিনেত্রী পুরোপুরি বাণিজ্যিক ধারার সিনেমার নায়িকা হিসেবে অভিষিক্ত হয়েছেন।

দুজনেই আলাদা আলাদা সিনেমায় নিজেদের অভিনয় দিয়ে নজর কেড়েছেন। ধারণা করা যাচ্ছে, সাবিলা-ফারিণ বড়পর্দায় নিয়মিত হবেন।

সাবিলা নূর ছিলেন রায়হান রাফীর আলোচিত ছবি ‘তাণ্ডব’-এ, যেখানে তার বিপরীতে ছিলেন মেগাস্টার শাকিব খান। অন্যদিকে, তাসনিয়া ফারিণ অভিনয় করেছেন সঞ্জয় সমদ্দার পরিচালিত ‘ইনসাফ’-এ। যেখানে তার সহশিল্পী শরিফুল রাজ।

Banglabid

রূপালি জগতে এই দুই নবীনের অভিষেক যেন সমসাময়িক ঢাকাই সিনেমায় দুটি ভিন্ন সংযোজন! নায়িকা কিংবা অভিনেত্রী সংকটের এই সময়ে সাবিলা-ফারিণের চ্যালেঞ্জ নিয়ে রুপালী পর্দায় আসাটাকে নিঃসন্দেহে সাধুবাদ পাওয়া উচিত বলে মনে করেন চলচ্চিত্র সংশ্লিষ্ঠরা!

এক ভিডিওতে সাবিলা-ফারিণ দুজনকে তাদের ক্যারিয়ার নিয়ে অনুরোধ জানিয়েছেন চলচ্চিত্র পরিচালক ও পরিবেশক অনন্য মামুন।

নিজের ইউটিউবে অনন্য মামুন বলেন, নাটকের সিন্ডিকেটের মতো আপনারা (সাবিলা-ফারিণ) সিনেমার সিন্ডিকেটে আটকে থাকবেন না। সিনেমায় আপনাদের শিডিউলগুলো অন্য ডিরেক্টরদের জন্য ওপেন রাখবেন। ভালো পরিচালক, গল্প এবং প্রডাকশন হাউজ পেলে অবশ্যই সিনেমা করবেন।

সাবিলা ও ফারিণের ছবি, নির্মাতা অনুরোধে সাক্ষাৎকারে অংশগ্রহণ. Channel i News - চ্যানেল আই নিউজ
মেগাস্টার শাকিব খান ও নির্মাতা অনন্য মামুন
Reneta

নাটক-ওটিটিতে সুনাম অর্জনের পর সিনেমায় এসে গত তিন বছরে একটি প্রডাকশন হাউজের বাইরে কাজ করেননি আফরান নিশো। নির্মাতা অনন্য মামুন সেই প্রসঙ্গ টেনে আরও বলেন, কোনো গণ্ডির মধ্যে থাকলে কিন্তু আফরান নিশোর মতো হয়ে যাবেন, দেখবেন কখন আসবেন কখন হারিয়ে যাবেন ফিল্মে কোনো জায়গা হবে না। আপনারা (সাবিলা-ফারিণ) ভালো ফিল্মের আর্টিস্ট হবেন, যখন সবার সঙ্গে কাজ করবেন।

শাকিব খানের প্রসঙ্গ টেনে ‘দরদ’-খ্যাত নির্মাতা অনন্য মামুন বলেন, আমাদের শাকিব খান ভাই সব ভালো ডিরেক্টর যারা নাটক ও সিনেমার তাদের প্রাধান্য দেন। কে কোথা থেকে এসেছে, কে কোন সিন্ডিকেট করে এটা শাকিব ভাইয়ের কাছে ম্যাটার করে না। উনি ভালোদের সুযোগ দেন। আপনারা (সাবিলা-ফারিণ) যদি এসব জেনে বুঝে সবার সঙ্গে কাজ করেন তাহলে ফিল্মে অবশ্যই ভালো কিছু করতে পারবেন।

ওই ভিডিওতে অনন্য মামুন বলেন, আমি খোঁজ নিয়ে জেনেছি আগামী ছয়মাস বিদেশি কোনো নায়িকা বা আর্টিস্ট বাংলাদেশে কাজে অনুমতি পাবে না। আমি মিনিস্ট্রিতে যোগাযোগ করে খোঁজ নিয়েছি। তবে বাংলাদেশের আর্টিস্টরা বিদেশে কাজ করার অনুমতি পাবেন। সুতরাং, আগামী ছ’মাস যে সিনেমাগুলো হবে সেগুলোতে দেশি নায়িকারা কাজের সুযোগ পাবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনন্য মামুনতাসনিয়া ফারিণলিড বিনোদনশাকিব খানসাবিলা নূর
শেয়ারTweetPin

সর্বশেষ

কামিন্স এভাবে বলার পর অস্ট্রেলিয়ায় বাংলাদেশের ম্যাচ বাড়বে?

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

ইউরোপীয় দেশগুলোকে হুমকি দিলেন পুতিন, মূলে রয়েছে যে ঘটনা

আগস্ট ১২, ২০২৬

আর্জেন্টিনার বিশ্বকাপ দলের গোলরক্ষককে নিলো ম্যানসিটি, কয় বছরের চুক্তি?

আগস্ট ১২, ২০২৬

কামিন্স বাংলাদেশের এই বিষয়ে জানেন না, তবে…

আগস্ট ১২, ২০২৬

সাভারে সেই প্রেসার কুকার বোমা নিরাপদে নিষ্ক্রিয়

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT