বিনোদন

মঙ্গলবার চ্যানেল আইয়ে ‘দেয়ালের দেশ’ এর টিভি প্রিমিয়ার

একজন পুরুষ ব্যক্তি একজন নারীকে রঙিন চাদরে ঢেকে রাখা অবস্থায় দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সিনেমার এই দৃশ্যে একজন পুরুষ ব্যক্তি একজন নারীকে রঙিন চাদরে ঢেকে রাখা অবস্থায় দেখছেন, পটভূমিতে পুরনো দেয়াল ও পরিবেশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

গেল বছরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া সবচেয়ে আলোচিত ছবিগুলোর একটি ‘দেয়ালের দেশ’। সিনেমাটি শুধু দেশে নয়, দেশের বাইরেও বেশ প্রশংসিত হয়েছে। এবার টেলিভিশনে প্রিমিয়ার হতে যাচ্ছে রাজ-বুবলী জুটির এই ছবি।

চ্যানেল আইয়ের ঈদুল আজহার অনুষ্ঠানমালায় ঈদের চতুর্থ দিন দেখা যাবে ‘দেয়ালের দেশ’। চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগ থেকে এমনটাই জানানো হয়েছে, মঙ্গলবার (১০ জুন) সকাল ১০টা ১৫ মিনিটে চ্যানেল আইয়ের পর্দায় সিনেমাটির ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হবে।

গেল বছর মুক্তির আগে সিনেমাটির টিজার প্রকাশের পর ব্যাপক আলোচনা তৈরি করে। মর্গের ডোম ও প্রেমিকার লাশের অন্যরকম প্রেম কাহিনী দর্শকদের অন্যরকম ভালো লাগা উপহার দেয়। এ কারণে সার্বিক হিসেবে ‘দেয়ালের দেশ’ মুক্তির পর আলোচনা তৈরি করে।

নবীন নির্মাতা মিশুক মনির পরিচালিত সরকারী অনুদানে নির্মিত এ সিনেমায় শরিফুল রাজ ও বুবলী ছাড়াও অভিনয় করেছেন আজিজুল হাকিম, সমাপ্তি মাসুক, স্বাগতা প্রমুখ।

বিষয়:চ্যানেল আই দেয়ালের দেশ বুবলী মিশুক মনি শরিফুল রাজ সিনেমা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…