চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওটিটিতে অভিষেক হতে চলেছে তুষার কাপুরের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৯ অপরাহ্ণ ৩০, এপ্রিল ২০২৪
বিনোদন
A A
তুষার কাপুরের ওটিটিতে অভিষেকের ছবি, বলিউড অভিনেতা. Channel i News - চ্যানেল আই নিউজ

কমেডি চরিত্রতে সিদ্ধহস্ত তুষার কাপুর। তবে এবার নিজের কমফোর্ট জোনের বাইরে কিছু করতে চলেছেন অভিনেতা। ওটিটিতে অভিষেক হতে চলেছে তার, যেখানে তাকে ভিন্ন ধরনের চরিত্রে দেখা যাবে।

ছবির নাম ‘ডাঙ্ক।’ অভিনেতা ছবি প্রসঙ্গে বলেন, ‘প্রযোজক প্রেরণা অরোরা এবং নির্মাতা অভিষেক জয়েসওয়াল গল্পটা যখন বলেছেন, ভালো লেগেছে। এটা পুরো টিমের প্যাশন প্রোজেক্ট। ড্রামা, ক্রাইম এবং সামাজিক বার্তায় ভরপুর স্ক্রিপ্টটি তখনই আমার মন জয় করে ফেলেছে।’

নিজের চরিত্র সম্পর্কে ৪৭ বছর বয়সী এই অভিনেতা বলেন, ‘এটা ধূসর চরিত্র, বাস্তব ধর্মী এবং ভিন্ন ধরনের চরিত্র আমার জন্য। আমার কমফোর্ট জোনের বাইরে। এটাই আমার ভালো লাগার পেছনে অন্যতম কারণ। একজন আইনজীবীর চরিত্রে অভিনয় করাটা আমার জন্য নতুন চ্যালেঞ্জ।’

অভিনেতা জানান, তিনি ভবিষ্যতে নানা ধরনের চরিত্রে কাজ করতে চান, কমিক ইমেজ বদলে ফেলতে চান। অভিনেতা এই প্রসঙ্গে বলেন, ‘একই ধরনের কমিক চরিত্রের বাইরে নতুন নতুন চরিত্রে কাজ করছি। তবে খুব সচেতন ভাবে যে কমিক চরিত্র এড়াচ্ছি তা নয়, ভিন্ন ধরনের কিছু সামনে এলে সেটা বেছে নিচ্ছি।’

ওটিটি যুগে অভিনেতারা নতুন করে নিজেদের প্রমাণ করার সুযোগ পাচ্ছেন। চরিত্রের বৈচিত্র্য থাকায় কাজের সুযোগও বেড়েছে অনেক, এমনটাই মনে করেন অভিনেতা।

সূত্র: হিন্দুস্তান টাইমস

ট্যাগ: তুষার কাপুর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

লাশ সুরক্ষা ও কঙ্কাল চুরি রোধে হাইকোর্টের রুল

পরবর্তী

মোটরসাইকেলে শোডাউন দিয়ে ‘ডেডবডি’র প্রচারণা!

পরবর্তী
মোটরসাইকেলে শোডাউন দিয়ে 'ডেডবডি' প্রচারণা, ছবি দেখুন।. Channel i News - চ্যানেল আই নিউজ

মোটরসাইকেলে শোডাউন দিয়ে 'ডেডবডি'র প্রচারণা!

সালাহ ও কোচের মধ্যে আলোচনা, ক্লপের সঙ্গে ঝামেলার খবর. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ক্লপের সঙ্গে ঝামেলায় সালাহ ছিলেন শৃঙ্খলার বাইরে’

সর্বশেষ

এবার চ্যানেল আইয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

আগস্ট ২৬, ২০২৬

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT