চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তুরস্ক-সৌদি ভিসা শিথিলের চুক্তি স্বাক্ষরের পরিকল্পনা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২৩ অপরাহ্ণ ০৫, মে ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

তুরস্ক ও সৌদি আরব তাদের নাগরিকদের পরস্পরের দেশে ভ্রমণ করার জন্য ভিসা শিথিল করার বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে, এমনই তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য স্ট্রেইটস টাইমস।

মঙ্গলবার (৫ মে) এক তুর্কি কূটনৈতিক সূত্র জানায়, বুধবার আঙ্কারায় দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে এই সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরের পরিকল্পনা রয়েছে। বৈঠকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এবং সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান অংশ নেবেন।

সূত্র অনুযায়ী, তুরস্ক-সৌদি সমন্বয় পরিষদের বৈঠকের পাশাপাশি সাধারণ ও কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য ভিসা শিথিলের এই চুক্তি স্বাক্ষরিত হতে পারে বলে আশা করা হচ্ছে।

Banglabid

২০১৮ সালে ইস্তাম্বুলে সৌদি দূতাবাসে সাংবাদিক জামাল খাশোগির হত্যাকাণ্ডের পর দুই দেশের সম্পর্ক মারাত্মকভাবে অবনতি ঘটে। ওই ঘটনায় তুরস্ক সৌদি আরবের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের জড়িত থাকার অভিযোগ তোলে। তবে ২০২০ সালের পর থেকে সম্পর্ক স্বাভাবিক করতে উদ্যোগ নেয় উভয় দেশ। বিশেষ করে ২০২১ সাল থেকে সম্পর্কের উল্লেখযোগ্য উন্নতি লক্ষ্য করা যায়, যখন তুরস্ক খাশোগি হত্যাকাণ্ডে সৌদি রাষ্ট্রের সম্পৃক্ততার অভিযোগ প্রত্যাহার করে নেয় এবং আঞ্চলিক প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনে কূটনৈতিক তৎপরতা বাড়ায়।

বৈঠকে তুরস্ক মধ্যপ্রাচ্যের সংকট সমাধানে ‘আঞ্চলিক মালিকানা’র গুরুত্ব তুলে ধরবে বলে জানা গেছে। একই সঙ্গে ইরান সংশ্লিষ্ট উত্তেজনা নিরসনে গঠনমূলক ভূমিকা রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করবে আঙ্কারা। এছাড়া হরমুজ প্রণালীকে কেন্দ্র করে চলমান উত্তেজনা যাতে নতুন সংঘাত সৃষ্টি না করে, সে বিষয়েও সতর্কতা জানানো হবে বলে জানিয়েছে সূত্র।

রয়টার্সের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক বছরগুলোতে আঙ্কারা ও রিয়াদের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনর্গঠনের এই প্রচেষ্টা আরও জোরদার হয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তুরস্ক ও সৌদি আরবতুরস্কের পররাষ্ট্রমন্ত্রীপররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকপ্রিন্স ফয়সাল বিন ফারহানভিসা বাতিলসৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীহাকান ফিদান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

শিশু রামিসা হত্যা মামলা হাইকোর্টে বিশেষ বেঞ্চে শুনানি রোববার

আগস্ট ১৪, ২০২৬
ছবি: প্রতিনিধি।

আলবার্টায় উচ্চ আদালতের বিচারক নিয়োগের গণভোট অক্টোবরে

আগস্ট ১৪, ২০২৬

সেপ্টেম্বরে কলকাতায় যাচ্ছে বাংলাদেশের যে ৩ ছবি

আগস্ট ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারত সঠিক পথে না এলে পাকিস্তান সরাসরি জবাব দিবে: শেহবাজ শরিফ

আগস্ট ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

এশীয় বিজ্ঞান একাডেমির প্রকাশনায় ৪ বাংলাদেশি নারী বিজ্ঞানী

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT