চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গাদের জন্য সামুদ্রিক অ্যাম্বুলেন্স দিয়েছে তুরস্ক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৪১ অপরাহ্ণ ২৫, নভেম্বর ২০২৩
- সেমি লিড, বাংলাদেশ
A A

বঙ্গোপসাগরের ভাসানচর দ্বীপের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে বসবাসকারী মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জরুরি স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে বাংলাদেশ সরকারকে একটি সামুদ্রিক অ্যাম্বুলেন্স দিয়েছে তুরস্ক।

তুর্কি সহযোগিতা ও সমন্বয় সংস্থার (টিকা) বিবৃতিতে জানানো হয়েছে, তুরস্কের বিদেশি সহযোগিতা সংস্থা থেকে ২ জন রোগী এবং ১৫ জন যাত্রী বহন ক্ষমতা সম্পন্ন সামুদ্রিক অ্যাম্বুলেন্সটি বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

হস্তান্তর অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন, বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব কামরুল হাসান, টিকা’র ভাইস প্রেসিডেন্ট ড. উমিত নাসি ইয়োরুলমাজ এবং শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমান উপস্থিত ছিলেন।

বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে ৬০ কিলোমিটার দূরে অবস্থিত ১৭ বর্গকিলোমিটারের দ্বীপ ভাসানচর থেকে নোয়াখালী বা চট্টগ্রামে জরুরি চিকিৎসা সেবার প্রয়োজনে রোগীদের নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্সটি ব্যবহার করা হবে।

দ্বিপাক্ষিক সম্পর্ক ও সহযোগিতা জোরদার করার লক্ষ্যে টিকা বাংলাদেশে ২০১৪ সালে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করে। এই সংস্থাটি বিশ্বের ১৫০টি দেশে তুরস্কের সরকারী উন্নয়ন সহায়তা, মানবিক সহায়তা এবং সহযোগিতা কর্মসূচিতে নিয়োজিত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাম্বুলেন্সজরুরি স্বাস্থ্য সেবাতুরস্কভাসানচর দ্বীপরোহিঙ্গারোহিঙ্গা শিবিরসামুদ্রিক অ্যাম্বুলেন্সস্বাস্থ্য সেবা
শেয়ারTweetPin

সর্বশেষ

অজিদের হোয়াইটওয়াশ করার অভিযানে বাংলাদেশের অপরিবর্তিত স্কোয়াড

জুন ১২, ২০২৬

১৬ বছর পর চ্যাম্পিয়ন মোহামেডান

জুন ১২, ২০২৬

মোদীর জন্য পূজা দিতে যোধপুর ছুটে গেলেন কঙ্গনা!

জুন ১২, ২০২৬

ঠাকুরগাঁওয়ে প্রথম আসলেন চীনা রাষ্ট্রদূত: কী নিয়ে আলোচনা হলো!

জুন ১২, ২০২৬

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে দিলেন উইলিয়ামসন

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT