ফুটবল

টুখেলকে ছাঁটাইয়ের সময় জানিয়ে দিলো বায়ার্ন

বায়ার্ন মিউনিখের কোচ টুখেল মাঠে নজরদারি করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

বায়ার্ন মিউনিখের কোচ টুখেল মাঠে নজরদারি করছেন, তিনি কালো জ্যাকেট ও ক্যাপ পরেছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

জার্মানির লিগ চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ প্রধান কোচ থমাস টুখেলকে ছাঁটাইয়ের দিনক্ষণ জানিয়ে দিয়েছে। মৌসুম শেষে বুন্দেসলিগার দলটি থেকে বিদায় নেবেন জার্মানির সাবেক খেলোয়াড়। টানা হারের কারণে টেবিলের শীর্ষ হারানোয় এমন সিদ্ধান্ত নিলো বর্তমান লিগ চ্যাম্পিয়ন জায়ান্ট দলটি।

২০১৫ সালের পর এ মৌসুমে টানা তিন ম্যাচ হেরেছে বায়ার্ন। হেরে টেবিলের শীর্ষে থাকা বেয়ার লেভারকুসেনের থেকে পয়েন্ট ব্যবধান দাঁড়িয়েছে ৮। গত শনিবারের ম্যাচ হারের পর টুখেলের ছাঁটাইয়ের গুঞ্জন উঠেছিল। এর মাঝেই চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোয় প্রথম লেগে হেরে বসে বায়ার্ন।

টুখেলও নিশ্চিত করেছেন বিদায়, ‘আমরা সম্মত হয়েছি যে মৌসুম শেষে এখানে আমার যাত্রা শেষ হবে। তার আগপর্যন্ত আমি এবং আমার স্টাফদের সবাই সর্বোচ্চ সাফল্য নিশ্চিত করতে কাজ করে যাবো।’

গত বছরের মার্চে জুলিয়ান নাগেলসম্যানকে সরিয়ে ৫০ বর্ষী টুখেলকে দায়িত্ব দিয়েছিল টানা ১১ শিরোপা জেতা বায়ার্ন। লিগ শিরোপা নির্ধারণের শেষদিনে অপ্রত্যাশিতভাবে পয়েন্ট হারায় বরুসিয়া ডর্টমুন্ড, চ্যাম্পিয়ন হয় বায়ার্ন।

বিষয়:টুখেল ডর্টমুন্ড নাগেলসম্যান বায়ার্ন লেভারকুসেন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…