ফুটবল

তুর্কমেনিস্তানের বিপক্ষে এমন হার মানতে পারছে না বাংলাদেশ

বাংলাদেশের ফুটবল খেলোয়াড়রা তুর্কমেনিস্তানের বিপক্ষে ম্যাচে খেলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দুটি ফুটবল খেলোয়াড় মাঠে খেলছে, একটি বলের দিকে এগিয়ে যাচ্ছে, দর্শকরা পেছনে দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

এশিয়ান কাপ কোয়ালিফাই ম্যাচে বাহরাইন ও তুর্কমেনিস্তানের বিপক্ষে জয় পায়নি বাংলাদেশ। হারলেও র‌্যাঙ্কিংয়ে ঢের এগিয়ে থাকা তুর্কমেনিস্তানের বিপক্ষে লড়াইটা জমিয়ে তুলেছিল লাল-সবুজের দল।  ড্রয়ের খুব কাছে গিয়েও হতাশ হতে হয়েছে হাভিয়ের কাবরেরার দলকে। লড়াই শেষের একদিন পরেও তাই এমন হার মেনে নিতে পারছে না গোলকিপিং কোচ বিপ্লব ভট্টাচার্য।

রোববার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মাধ্যমে পাঠানো ভিডিও বার্তায় হতাশার কথা জানিয়েছেন বিপ্লব। তবে সাবেক এ গোলরক্ষক শুনিয়েছেন আশার বানীও।

‘সারারাত ঘুমাতে পারিনি। মনে হয়েছে, এই মনে হয় আমরা জিতে গেছি। এই ম্যাচ হারব, কখনও ভাবতে পারিনি। সবচেয়ে বড় কথা হচ্ছে, আমাদের দেশের মানুষ একটা জয় চায়। আমরা আসলে ভাবতেই পারছি না, এই ম্যাচ হেরে গেছি।’

‘তবে সবচেয়ে ভালো লেগেছে, আমাদের দেশের মানুষ, ফুটবলকে নিয়ে তাদের যে একটা আশা, তাতে কিছুটা হলেও উপহার দিতে পেরেছি। আমাদের মানুষ কিন্তু ভালো ফুটবল চায়। হার-জিত থাকবেই, সেটা খেলার অংশ। ইন্দোনেশিয়া থেকে কালকের ম্যাচ পর্যন্ত দেখুন, তিনটি ম্যাচেই আমরা দেখিয়েছি আমরাও ভালো খেলতে পারি। আত্মবিশ্বাস যদি থাকে, কোচের নির্দেশনা যদি প্রয়োগ করতে পারি, তাহলে আমরা অবশ্যই ভালো খেলতে পারি। আমাদের প্লেয়ারদের সেই সামর্থ্য আছে।’

কুয়ালালামপুরের বুকিত জলিল স্টেডিয়ামে তুর্কমেনিস্তানের বিপক্ষে ম্যাচটি ২-১ গোলে হেরেছে হাভিয়ের কাবরেরার দল। আলটিমিরাট আন্নাডুরডিয়েওর গোলে মধ্য এশিয়ার দেশটি এগিয়ে যাওয়ার পর পাঁচ মিনিটের মাথায় বাংলাদেশকে সমতায় ফেরান মোহাম্মদ ইব্রাহিম। শেষ দিকে তুর্কেমিনিস্তানের হয়ে জয়সূচক গোলটি করেন আর্সলানমিরাত আমানোও।

বিষয়:এশিয়ান কাপ কোয়ালিফায়ার তুর্কমেনিস্তান বাংলাদেশ বিপ্লব

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…