ফুটবল

ফিফার কাছে যে বিভ্রাট মেটাতে আবেদন ইংল্যান্ড কোচের

ইংল্যান্ড কোচের সঙ্গে সাক্ষাৎকারের সময় ফুটবল ম্যাচের স্টেডিয়ামে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইংল্যান্ডের ফুটবল দলের কোচের সঙ্গে সাক্ষাৎকারের সময় স্টেডিয়ামে উপস্থিত দর্শক ও সাংবাদিকরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিশ্বকাপে ক্রোয়েশিয়ার বিপক্ষে ইংল্যান্ডের প্রথম ম্যাচের ঘটনা। জাতীয় সংগীতের সময় ফটোগ্রাফারদের কারণে দলকে দেখতে পারছিলেন না ইংলিশদের জার্মান কোচ থমাস টুখেল। ঘটনায় ফিফার কাছে ফটোগ্রাফারদের জায়গা পরিবর্তনের আহ্বান জানিয়েছেন টুখেল।

ক্রোয়েশিয়াকে হারানোর পর টুখেল বলেছেন, ফিফার কাছে অনুরোধ করছি যেন তারা ফটোগ্রাফারদের অবস্থান পরিবর্তন করে। কারণ জাতীয় সংগীতের সময় আমার দলকে দেখতে পাইনি। অথচ এই মুহূর্তটির জন্যই অপেক্ষা করছিলাম।’

ইংল্যান্ডের জাতীয় সঙ্গীত ‘গড সেভ দ্য কিং’ চলার সময় টুখেল ফটোগ্রাফার, যারা জাতীয় সঙ্গীত চলাকালীন দুদলের বেঞ্চের ঠিক সামনেই জড়ো হন। তাদের সরে যাওয়ার জন্য ইশারা করেন। কিন্তু তাতে কোন কাজ না হওয়ায়, তিনি সহকর্মী স্টাফদের কাঁধে হাত রাখেন এবং স্টেডিয়ামের পর্দায় চোখ রাখেন।

‘আজকের মুহূর্তটা ছিল অত্যন্ত বিশেষ, ৫০ জন ফটোগ্রাফারের থেকে মাত্র আধামিটার দূরে দাঁড়িয়েছিলাম। অথচ একজন খেলোয়াড়কেও দেখতে পাচ্ছিলাম না। এতে আজকের অভিজ্ঞতাটা কিছুটা হলেও নষ্ট হয়ে গেল।’

বিষয়:ইংল্যান্ড ক্রোয়েশিয়া টুখেল ফিফা ফিফা বিশ্বকাপ-২০২৬ বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকো

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…